১৪৪টি লোকসভা কেন্দ্রে হার ২০১৯-এ, সংকট মোকাবিলায় ব্লু প্রিন্ট তৈরি মোদীর
১৪৪টি লোকসভা কেন্দ্রে হার ২০১৯-এ, সংকট মোকাবিলায় ব্লু প্রন্ট তৈরি মোদীর
এগিয়ে আসছে লোকসভা ভোট। ২০২২ প্রায় শেষের পথে। ২০২৪-এ ভোট। তার মাঝে কেবল একটি বছর হাতে সময় রয়েছে মোদী সরকারের। কাজেই এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। মাঝে আবার বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। সূত্রের খবর এবার ১৪৪টি লোকসভা কেন্দ্রে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। কারণ এই ১৪৪টি কেন্দ্রে ২০১৯-র ভোটে হারের মুখ দেখতে হয়েছিল বিজেপিকে। এবার তাই এই ১৪৪টি কেন্দ্রে ময়দানে নামছেন মোদী নিজে। ৪০টি সভা করার কথা রয়েছে তাঁর।

নজরে লোকসভা ভোট
লোকসভা ভোটের তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠকে বসেছে বিজেপির শীর্ষ নেতারা। নাড্ডা থেকে শাহ এমনকী প্রধানমন্ত্রী মোদীও একাধিকবার বৈঠক করেছেন। ২০১৪-র লোকসভা ভোটের ব্লু প্রিন্ট মোটের উপর তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির। এমনকীতেই একাধিক অবিজেপি রাজ্য দখল করেছে তারা। বড় তিনটি রাজ্যই বিজেপির দখলে রয়েছে। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র। মাঝে বিহার হঠাৎ করে হাতছাড়া হয়ে গিয়েছে। সেদিকে একটু চিন্তা বাড়িয়েছেন নীতীশ কুমার। তবে বিজেপি সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে বাকি অবিজেপি রাজ্যগুলি দখল করার।

মোদীর ৪০টি সভা
এবার লোকসভা ভোটের আগে বিশেষ নজর দেওয়া হচ্ছে ১৪৪টি লোকসভা কেন্দ্রে। কারণ এই কেন্দ্রগুলিতে ২০১৯ সালে হারতে হয়েছিল বিজেপিকে। সেকারণেই এই কেন্দ্রগুলিতে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। তার জন্য প্রধানমন্ত্রী মোদীর একাধিক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ১৪৪টি লোকসভা কেন্দ্রে ৪০টি সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। ৪০টি জায়গায় হবে এই সভা। ৪০টি ক্লাস্টার হিসেবে এই ৪০টি সভা করা হবে। অর্থাৎ যেখানে যেখানে বিজেপির সংগঠন দুর্বল বলে মনে হচ্ছে সেই সব জায়গায় প্রধানমন্ত্রী মোদীর সভা করা হবে।

ময়দানে শাহ-নাড্ডাও
১৪৪টি কেন্দ্রে এবার সর্বশক্তি দিয়ে নামবে বিজেপি। শুধু প্রধানমন্ত্রী মোদী নন। অমিত শাহ-জেপি নাড্ডারাও করবেন সভা। ১০৪টি লোকসভা কেন্দ্রে একাধিক সভা করবেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। এখন থেকেই এই কেন্দ্র গুলিতে প্রচারে জোর দিয়েছে বিজেপি। স্থানীয় প্রতিিনধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তাঁরা। ৪০টি ক্লাস্টারকে ভাগ করে একাধিক সভা করানো হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীদের দিয়ে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

কারণ অনুসন্ধান
কেন এই ধরনের ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধান শুরু করেছে বিজেপি। তার জন্য দিল্লিতে দফায় দফায় রুদ্ধ দ্বার বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতারা। ১৪৪টি লোকসভা কেন্দ্র সরজমিনে খতিয়ে দেখে এসেছেন নাড্ডা। স্থানীয় নেতাদের কাছ থেকে করণ জানতে চেয়েছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে বিজেপির হয়ে প্রচারে জোর দিয়েছেন নাড্ডা-শাহরা। মোদী সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে বাড়ি বাড়ি যেন কর্মীরা প্রচার শুরু করেন তার পরিকল্পনা তৈরি করে দিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications