প্রধানমন্ত্রী মোদী বছরের শুরুতেই যাচ্ছেন উত্তর-পূর্বে! মনিপুর ও ত্রিপুরায় বিশেষ কর্মসূচি
বছরের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) যাচ্ছেন মনিপুর (Manipur) ও ত্রিপুরায় (Tripura)। ৪ জানুয়ারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে তিনি যাচ্ছেন দেশের উত্তর-পূর্বের (North-East) রাজ্যগু
বছরের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) যাচ্ছেন মনিপুর (Manipur) ও ত্রিপুরায় (Tripura)। ৪ জানুয়ারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে তিনি যাচ্ছেন দেশের উত্তর-পূর্বের (North-East) রাজ্যগুলিতে। রাস্তার পরিকাঠামো উন্নয়ন থেকে মোবাইল সংযোগ উন্নয়ন, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন প্রকল্প থাকছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে। প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র মনিপুরেই ৪৮০০ কোটি টাকার প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

মনিপুরের পরিকাঠামো উন্নয়ন
- সড়ক যোগাযোগ উন্নতন করতে পাঁচটি জাতীয় সড়কের ১১০ কিমি সম্প্রসারণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
- ইম্ফল ও শিলচরের মধ্যে যোগাযোগ উন্নত করতে তৈরি স্টিল ব্রিজের উদ্বোধন করবেন। এলাকায় ট্রাফিকের সমস্যা কমাবে। বরাক নদের ওপরে ৩৭ নম্বর জাতীয় সড়কে এই ব্রিজটি তৈরি করা হয়েছে।
- ২৩৫০ টি মোবাইল টাওয়ার তৈরির কাজের শিলান্যাস করবেন।

মনিপুরে স্বাস্থ্য পরিষেবায় জোর
- ইস্ফলে আধুনিক ক্যানসার হাসপাতাল তৈরির কাজের শিলান্যাস করবেন।
- ডিআরডিও-র সাহায্যে কিয়ামগেইতে তৈরি ২০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন করবেন।
- ইম্ফলে খাওয়ার জলের সরবরাহ বাড়াতে থওবাল মাল্টিপারপাস প্রোজেক্টের শিলান্যাস করবেন।
- মনিপুরে পিপিপি উদ্যোগে বৃহত্তম প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
- মনিপুর ইনস্টিটিউট অফ পারফরমিং আর্টসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
- সংখ্যালঘুদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনে প্রকল্প।
- ইম্ফল স্মার্ট সিটি মিশনের অধীনে ইম্ফল নদী (প্রথম পর্যায়) পশ্চিম নদীপথের উন্নয়ন এবং থাঙ্কাল বাজার (প্রথম পর্যায়) মল রোডের উন্নয়ন।
- ইম্ফলে গোবিন্দজি মন্দির সংস্কার করা হয়েছে, তা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।
- তাঁত শিল্পকে শক্তিশালী করতে প্রকল্প।
- ভারতের স্বাধীনতায় জাতীয় সেনাবাহিনীর ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মইরাং-এ আইএনএ কমপ্লেক্স।
- নিউ চেকনে সরকারি আবাসিক কোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন।

ত্রিপুরায় যেসব প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
৩০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-এর উদ্বোধন করবেন। যার জেরে যাত্রীরা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনার পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলে প্রোজেক্ট মিশন ১০০-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী।

ত্রিপুরায় গিয়েছেন অভিষেকও
২০২২-এর ফেব্রুয়ারিতে মনিপুরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর প্রায় একবছর পরে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। যেদিকে লক্ষ্য রেখে নতুন বছরের দ্বিতীয় দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ত্রিপুরা সফরে। এদিন ত্রিপুরা বড়মুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের অনুমতি না দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications