ভূমি সংস্কারের ক্ষেত্রে বড় পদক্ষেপ, ১ লক্ষ ৩২ হাজার জনকে 'প্রপার্টি কার্ড' দেবেন মোদী
দেশের ভূমি সংস্কারের ক্ষেত্রে বড় বদল আনতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। এই রবিবার তিনি গ্রামীণ এলাকায় বসবাসকারী ১ লক্ষ ৩২ হাজার জনকে আধার কার্ডের মতো প্রপার্টি কার্ড তুলে দেবেন। এই সম্পত্তি সংক্রান্ত নথি তাদের বত বাড়ির মালিকানার প্রমাণ হবে। এর আগে দেশের গ্রামীণ এলাকাতে এরকম সংস্কার দেখা যায়নি আর।

এত দশক ধরে জমির মালিকানা নিয়ে বিবাদ লেগেই থাকত
দেশের গ্রামীণ এলাকাতে এত দশক ধরে জমির মালিকানা নিয়ে বিবাদ লেগেই থাকত। এবং কোনও নথির অভাবে এই বিবাদের নিষ্পত্তিও সম্ভব হত না। তাছাড়া বসত বাড়িকে বন্ধক রেখে ঋণ নেওয়াও সম্ভব হত না। তবে এই সব কিছুই এবার বদলাতে চলেছে গ্রামীণ ভারতে। গ্রামের মানুষরা এবারে নিজেদের সম্পত্তিক প্রামাণ্য নথি হাতে পেতে চলেছেন প্রথম বারের জন্য।

দেশের ৭৬৩টি গ্রামের ১ লক্ষ ৩২ হাজার জনকে প্রপার্টি কার্ড দেওয়া হবে
জানা গিয়েছে রবিবার দেশের ৭৬৩টি গ্রামের ১ লক্ষ ৩২ হাজার জনকে তাদের সম্পত্তির নথি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্পত্তিগুলোকে ড্রোনের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীতে দেশ জুড়ে ৬ লক্ষ ৪০ হাজার গ্রামে এই একই ভাবে সম্পত্তি চিহ্নিত করা হবে। ২০২৪ সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র।

মালিকানার অধিকার তৈরির চেষ্টা
এদিকে রবিবার যে ৭৬৩ গ্রামে এই প্রপার্টি কার্ড প্রদান করা হবে, সেগুলির মধ্যে হরিয়ানাতে রয়েছে ২২১টি গ্রাম। তাছড়া ৩৪৬টি গ্রাম রয়েছে উত্তরপ্রদেশে, কর্ণাটকে রয়েছে ২টি গ্রাম, মহারাষ্ট্রে রয়েছে ১০০টি গ্রাম, মধ্যপ্রদেশে রয়েছে ৪৪টি গ্রাম এবং উত্তরাখণ্ডে রয়েছে ৫০টি গ্রাম। দুর্ভাগ্যক্রমে স্বাধীনতার এতবছর পরেও, বসবাসকারী জমির সীমাবদ্ধকরণ বা মালিকানার অধিকার তৈরির চেষ্টা করা হয়নি।

নয়া কার্ডের সাহায্যে কী হবে?
এই নয়া কার্ডের সাহায্যেই রাজস্ব দফতরের স্থানীয় প্রতিনিধি এবং অন্যান্য সহযোগী দফতরের প্রতিনিধিরা বাসিন্দাদের উপস্থিতিতে সম্পত্তির মালিকানার রেকর্ড তৈরি করবেন। এই ব্যবস্থার মাধ্যমে বিবাদমূলক সম্পত্তির বিষয়গুলিতে নিষ্পত্তির বিশদ ব্যবস্থা করা হয়েছে। এর আগে মালিকানার অধিকার সংক্রান্ত কোনও থি না থাকায়, কোনও বিবাদ সৃষ্টি হলেই আদালতে যেতে হত। এখন সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications