'দেশকে শেষ করে দেবেন মোদী','বক্তা' অমিত শাহের ভাষণ ঘিরে ফের ডামাডোল! কোথায় হল এমন
কর্ণাটকের দেবনাগরী জেলাতে চলছিল অমতি শাহের প্রচার অভিযান। সেখানে বিজেপি-র সভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে অমিত শাহ যা বলছেন , তা স্থানীয় কন্নড় ভাষাতে অনুবাদ করে দিতে থাকেন জনৈক প্রল্হাদ জোশী।
আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে বেশ সরগরম দক্ষিমের রাজনীতি। কংগ্রেসের ক্ষেত্রে যেমন জমি বাঁচানোর লড়াই, তেমই বিজেপি-র ক্ষেত্রে এই নির্বাচন বিজয় রথকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। আর মে মাসে হতে চলা এই নির্বাচন ঘিরে বেশ উত্তেজনার মধ্যেই এই মহুর্তে তুঙ্গে চলছে রাজনৈতিক প্রচার অভিযান। আর তার মধ্য়েই ঘটে গেল এক আজব কাণ্ড।

কর্ণাটকের দেবনাগরী জেলাতে চলছিল অমতি শাহের প্রচার অভিযান। সেখানে বিজেপি-র সভায় উপস্থিত শ্রোতাদের উদ্দেশে অমিত শাহ যা বলছেন , তা স্থানীয় কন্নড় ভাষাতে অনুবাদ করে দিতে থাকেন জনৈক প্রল্হাদ জোশী। আর এই অনুবাদের ঘটনাতেই ঘটে গেল তাজ্জব করা কাণ্ড! অমতি শাহের বক্তব্য শুনে প্রল্হাদ এদিন বলেন, ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু করবেন না দলিতদের জন্য। গরীব , দরিদ্র, পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি কিছু করবে না। তিনি দেশকে শেষ করে দেবেন। দয়া করে তাঁর জন্য় ভোট করুন।'
এই বক্তব্য সভায় উচ্চারিত হতেই উপস্থিত সকলে প্রথমে খানিকটা হকচকিয়ে যান! তারপর সম্বিত ফিরতেই গণ্ডগোল বুঝতে পারেন অনেকে। এদিকে, অমিত শাহ তাঁর হিন্দি ভাষণে বলেন, 'সিদ্দারামাইয়া সরকার কর্ণাটকের উন্নতি করতে পারবে না। নরেন্দ্র মোদাীর ওপর ভরসা রাখুন। ভোটদিন ইয়েদুরাপ্পাকে। আমরা কর্ণাটককে দেশের মধ্যে সেরা করে তুলব। ' উল্লেখ্য, কিছুদিন আগে অমিত শাহ সংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সমালোচনা করতে গিয়ে , বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পার সমালোচনা করেন। সেই ঘচনা নিয়েও রাজনৈতিক তোপ পাল্টা তোপ কিছু কম হয়নি। এবার এই নয়া কাণ্ড নিয়ে ঘটনা কোনদিকে যায়, সেটিই দেখবার।












Click it and Unblock the Notifications