করোনা আবহে অর্থনীতি! দুপুরে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

ফের বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি। এই অনুষ্ঠানে বিশ্বের ৩০ টি দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নেবেন।

ফের বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি। এই অনুষ্ঠানে বিশ্বের ৩০ টি দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নেবেন। ভাইরাসের হানায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায়, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

উদ্বোধনী ভাষণ দেবেন মোদী

উদ্বোধনী ভাষণ দেবেন মোদী

৩ দিনের ভার্চুয়াল এই ইভেন্টের বক্তা প্রায় ২৫০ জনের মতো। এদিন অনুষ্ঠানের শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স ছাড়াও জিওপলিটিকস, বিজনেস, টেকনোলজি, ফার্মা, ডিফেন্স ছাড়াও আর্ট ও কালচার নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকের মূল বিষয় পুনরুত্থান: ভারত এবং এক নতুন পৃথিবী।

 প্রধানমন্ত্রীর টুইট

প্রধানমন্ত্রীর টুইট

এই অনুষ্ঠান নিয়ে টুইট করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই অনুষ্ঠানে বিশ্বের নেতাদের চিন্তাকে এক জায়গায় দাঁড় করাবে। কোভিড পরবর্তী বিশ্বে কিংবা ভারতে কী সুযোগ রয়েছে তা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। বিশেষজ্ঞরা মনে করছেন ভার্চুয়াল বৈঠক হলেও, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পপতিদের আলোচনা হবে।

ভারতের তরফ থেকে যাঁরা থাকবেন

ভারতের তরফ থেকে যাঁরা থাকবেন

প্রধানমন্ত্রী মোদী ছাড়াও এই বৈঠকে থাকবেন, বিদেশ সচিব এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর-সহ অনেকে।

বিদেশ থেকে যাঁরা থাকবেন

বিদেশ থেকে যাঁরা থাকবেন

বিদেশ থেকে উল্লেখযোগ্য যাঁরা থাকবেন, ব্রিটেনের বিদেশ সতিব ডোমানিক রাব, হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল, ভারতে থাকা আমেরিকার রাষ্ট্রদূত কেন জুস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+