পুলওয়ামা হামলার পরও শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদী, অভিযোগ করে দলিল পেশ কংগ্রেসের

পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টে ১০ মিনিটে। আর সেদিনই সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম করবেট পার্কে ছিলেন মোদী।

পুলওয়ামা হামলার পর সারা দেশ শোকস্তব্ধ ছিল। এতজন জওয়ানকে আত্মঘাতী হামলা করে মেরে ফেলেছে জঙ্গিরা। এই ঘটনায় আসমুদ্র হিমাচল শোকের আবহ ছিল। আর তার মধ্যেই নাকি জিম করবেট ন্যাশনাল পার্কে সেদিন বিকেলেই একটি তথ্যচিত্রের শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালা।

পুলওয়ামা হামলার পরও শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদী, অভিযোগ করে দলিল পেশ কংগ্রেসের

তাঁর অভিযোগ, পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টে ১০ মিনিটে। আর সেদিনই সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম করবেট পার্কে ছিলেন মোদী। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ তিনি ধানগড়ি গেট দিয়ে বাইরে আসেন বলেও সূরযেওয়ালা অভিযোগ করেছেন।

কংগ্রেসের অভিযোগ, যখন সারা দেশ পুলওয়ামা হামলার ঘটনায় শোক করছে, তখন দেশের প্রধানমন্ত্রী সন্ধ্যা পর্যন্ত শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। কোন প্রধানমন্ত্রী এমন কাজ করে? প্রশ্ন করেছেন সূরযেওয়ালা।

শুধু নরেন্দ্র মোদীকেই নয়, সূরযেওয়ালা আক্রমণ করেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কে আলফোন্সকেও। শহিদ সিআরপিএফ জওয়ানের মরদেহের সঙ্গে সেলফি তোলার অভিয়োগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও সেই ঘটনা আলফোন্স অস্বীকার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+