করোনা টিকা নষ্ট নয়, কত শিশু আক্রান্ত তথ্য নিন, জেলা আধিকারিকদের সতর্ক করে ইঙ্গিতপূর্ণ বার্তা মোদীর

করোনা টিকা নষ্ট নয়, কত শিশু আক্রান্ত তথ্য নিন, জেলা আধিকারিকদের সতর্ক করে ইঙ্গিতপূর্ণ বার্তা মোদীর

করোনা টিকার জন্য হাহাকার করছে দেশ। তারমধ্যে কোনও ভাবেই টিকা নষ্ট করা যাবে না। জেলা প্রশাসনের আধিকারীকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি জানতে চেয়েছেন জেলায় জেলায় করোনা ভাইরাসে কত শিশু আক্রান্ত হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ২ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছে। করোনার থার্ড ওয়েভে সবচেয়ে বেশি শিশুরা করোনা ভাইরাসে আক্রান্ত হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মোদীর

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মোদীর

করোনার সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন গ্রামীণএলাকার মানুষ। গ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে। দেশের ২০টি জেলার করোনা ভাইরাসের সংক্রমণ ভায়বহ হয়ে উঠেেছ। পরিস্থিতি পর্যালোচনায় জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলাগুলির সংক্রমণের হার কোন দিকে যাচ্ছে। কীভাবে কাজ হচ্ছে তা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি।

ভ্যাকসিন নিয়ে বার্তা

ভ্যাকসিন নিয়ে বার্তা

ভ্যাকসিন সংকট যখন চরমে ঠিক তখনই ভ্যাকসিন নিয়ে কডা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। জেলা প্রশাসনের আধিকারীকদের কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন একটি ডোজও েযন নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে। করোনা ভাইরাসকে ধুর্ত আর ছদ্মবেশী বলে মন্তব্য করেছেন মোদী। কাজেই সেটাকে সহজভাবে নিলে হবে না। সংক্রমণে নিয়ন্ত্রণে এলে ও সতর্ক থাকতে হবে।

শিশুদের করোনার তথ্য চাই

শিশুদের করোনার তথ্য চাই

জেলা শাসকদের সঙ্গে বৈঠকে শিশুএবং কিশোরদের করোনা সংক্রমিত হওয়ার তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনার থার্ড ওয়েভে শিশু এবং কিশোরদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা বাড়বে। সেকারণে আগে থেকেই তথ্য সংগ্রহ করে সতর্ক থাকতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই শিশুদের করোনা টিকার সেকেন্ড ও থার্ড ট্রায়ালের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

শিশুদের করোনা টিকা

শিশুদের করোনা টিকা

আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই ভারত বায়োটেন শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে চলেছে। ২ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়ালের সেকেন্ড ও থার্ড ফেস শুরু হবে দিল্লির এইমস, পাটনা এইমস সহ একাধিক হাসপাতাসে। এদিকে এখন সব রাজ্যে ১৮ বছরের উর্ধে সকলের করোনা টিকার কর্মসূচি শুরু করে উঠতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+