Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর পায়ে নীল-সাদা হাওয়াই চটি! রামায়ণ-যোগ থাকা মন্দির পরিক্রমায় আজ কোথায় গেলেন প্রধানমন্ত্রী?

Narendra Modi: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় হাজির থাকতে রীতি মেনে এখন সংযমে রয়েছেন তিনি।

এরই মধ্যে গত ১২ জানুয়ারি থেকে তিনি দেশের চারটি রাজ্যে বিভিন্ন প্রান্তের মন্দিরে যাচ্ছেন। যার সব কটির সঙ্গে রয়েছে রামায়ণ-যোগ!

Narendra Modi: মোদীর পায়ে নীল-সাদা হাওয়াই চটি!

আজ তামিলনাড়ুর দুটি মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেই সময় অংশ নেন রোড শো-তেও। প্রথমে এদিন তিনি গিয়েছিলেন তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গমে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে। এরপর তিনি গিয়েছিলেন রামেশ্বরমের শ্রী অরুলমিগু রামনাথস্বামী মন্দিরে। কাল তাঁর যাওয়ার কথা রয়েছে ধনুশকোড়ির কোথান্দারামস্বামী মন্দিরে।

রঙ্গনাথস্বামী মন্দিরের সঙ্গে রামায়ণ-যোগের বিষয়টি গুরুত্বপূর্ণ। কথিত আছে, রাবণ-বধের পর শ্রী রামচন্দ্র বিভীষণকে বিষ্ণুর আরাধনা মূর্তি দিয়েছিলেন। সেই সময়ই তিনি বলেছিলেন, এই মূর্তি যেখানেই রাখা হবে সেখানেই তা চিরস্থায়ীভাবে থেকে যাবে। সফরের মাঝখানে এমন কিছু হলে মূর্তিটি নিয়ে যাওয়া যাবে না লঙ্কায়।

তিরুচিরাপল্লী দিয়ে যাওয়ার সময় বিভীষণ কাবেরী নদীতে স্নান করে পুজো করার সিদ্ধান্ত নেন। নদীর ধারে একটি ছেলেকে দেখতে পেয়ে তাকে বলেন, মূর্তিটি ধরার জন্য। ধর্মীয় বিশ্বাস, সেই ছেলেটি আর কেউ নন, গণেশ। ভারতের বাইরে যাতে মূর্তিটি যেতে না পারে সে কারণেই এমনটা করা হয়েছিল।

বিভীষণ স্নান ও পুজো সেরে এসে দেখেন মূর্তিটি মাটিতে রাখা। সেদিন থেকেই পাকাপাকিভাবে মূর্তিটি এখানেই থেকে যায়। চোল সাম্রাজ্যের এক রাজা কয়েক হাজার বছর পর মূর্তিটি দেখতে পান। তিনি শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরটি স্থাপন করেন। আজ এই মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী রীতি মেনে হাতির আশীর্বাদও নিয়েছেন।

এরপর মোদী যান রামেশ্বরমে। চার ধামের অন্যতম অরুলমিগু রামনাথস্বামী মন্দিরে। শ্রী রামনাথস্বামী ভগবান শিবেরই একটি রূপ, ১২ জ্যোতির্লিঙ্গের অন্যতম। কথিত আছে, রাবণ ছিলেন ব্রাহ্মণ। লঙ্কা থেকে ফেরার পথে শ্রী রামচন্দ্র ব্রাহ্মণ হত্যার অপরাধ খণ্ডন করতে চেয়েছিলেন। ভগবান শিব তাঁকে পরামর্শ দেন শিবলিঙ্গ রেখে তার পূজা করার জন্য।

এরপর রাম হনুমানকে কৈলাসে পাঠান শিবলিঙ্গ নিয়ে আসার জন্য। হনুমান যথাসময়ে ফিরতে না পারায় সীতা সমুদ্রের ধারের বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন। সেটি রামেশ্বরমেই হয়েছিল বলে ধর্মীয় বিশ্বাস। আজ এই মন্দিরে যখন প্রধানমন্ত্রী যান তখন যাত্রাপথে তাঁর পায়ে ছিল হাওয়াই চটি। যার রং নীল-সাদা। পরনেও ছিল নীল-সাদা পোশাক।

কাল প্রধানমন্ত্রী যে মন্দিরে যাবেন সেটি হলো শ্রী কোথান্দারামস্বামী মন্দির। কোথান্দারামার অর্থ তির-ধনুক। কথিত আছে, শ্রী রামচন্দ্র তাঁর তির-ধনুক দিয়ে রাম সেতু ভেঙে দিয়েছিলেন। যা বানর সেনারা তৈরি করেছিলেন সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় যাওয়ার জন্য। যুদ্ধের পর শ্রী রামচন্দ্র সেই সেতু ভেঙে দেন। এমনও প্রচলিত ধারণা রয়েছে এই যে, এখানেই বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল। এই মন্দির ঘুরেই অযোধ্যায় যাবেন মোদী।

উল্লেখ্য, নরেন্দ্র মোদী ১২ জানুয়ারি গিয়েছিলেন মহারাষ্ট্রের নাসিকে পঞ্চবটীর কলরাম মন্দিরে। কথিত আছে, ১৪ বছরের বনবাসে থাকাকালীন রাম, সীতা ও লক্ষ্মণ সেখানে অনেকটা সময় কাটিয়েছিলেন। এরপর মোদী ১৬ জানুয়ারি গিয়েছিলেন অন্ধ্র প্রদেশের লেপাক্ষীতে। কথিত আছে, এখানেই জটায়ুর কাছ থেকে সীতাকে রাবণের অপহরণের কথা জেনেছিলেন রাম-লক্ষ্মণ।

এরপর মোদী যান কেরলের থিসুরে অবস্থিত শ্রী রামস্বামী মন্দিরে। এখানে বেদী বাজিপাড়ু পালিত হয় লঙ্কায় সীতার সঙ্গে সাক্ষাতের পর তাঁর অলঙ্কার নিয়ে হনুমানের ফেরত আসার ঘটনার বিষয়টি উদযাপনের জন্য। ১২ দিন ধরে এখানে চলে বিশেষ পূজা ও অনুষ্ঠান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+