দেশকে এক নতুন পরিচয়ে পরিচিত করেছেন মোদী: যোগী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে নতুন করে গড়ে তুলছেন, নয় বছরে দেশবাসীর জন্য তিনি অনেক কাজ করেছেন, 'কাশী বিশ্বনাথ ধাম’ সকল মানুষের জন্য এক সুন্দর জায়গা, এখানেই মন্দির, ঘাটগুলি এতটাই সুসজ্জিত যে যা দেখলে চোখ ফেরানো যায় না। সাংহাই সংস্থা, ২০২২-২৩ সালে কাশীকে বিশ্বের সাংস্কৃতিক সংস্থা বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত ও উত্তরপ্রদেশকে সুন্দর করে সাজিয়েছে তুলছেন, তাঁর অবদান অনস্বীকার্য, এমনটাই বললেন যোগী আদিত্যনাথ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশীতে এসেছেন উন্নয়ন ও ঐতিহ্যের একটি নতুন অধ্যায় তৈরি করতে। শুক্রবার যোগী ওয়াজিদপুরে ভাষণ দেওয়ার সময় বলেন, কাশীবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে থাকে সর্বদাই। কাশীর ওয়াজিদপুরে প্রধানমন্ত্রী কর্তৃক ১২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাশীর বাসিন্দারা প্রধানমন্ত্রীর হৃদয়ে থাকার কারণে বৈশ্বিক ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যস্ত থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তার কাশী দেখার ইচ্ছা ছাড়তে পারছেন না একদমই।

yogi adityanath

যোগী আরও বলেন, গত নয় বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী দেশের জন্য অনেক কিছু করেছেন, চালু করেছেন নানান প্রকল্প, তিনি বলেন, গত নয় বছরে প্রধানমন্ত্রী দেশকে নতুন পরিচয় দেওয়ার কাজ করেছেন এবং নয় বছরের সাফল্য উদযাপন করতে প্রধানমন্ত্রী কাশীতে এসেছেন।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পান্ডে, এসপি সিং বাঘেল, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রিজেশ পাঠক, রাজ্যের নগরোন্নয়ন ও শক্তি মন্ত্রী এ কে শর্মা, রাজ্যের মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল, দয়াশঙ্কর মিশ্র দয়ালু।

yogi adityanath

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন এখানকার ঐতিহ্য ও সংস্কৃতির জন্য প্রধানমন্ত্রীর উদ্বেগ ও চিন্তাভাবনা রয়েছে। শ্রাবণ মাসে আমি বাবা বিশ্বনাথের পবিত্র মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, শুধু কাশীতে নয়, দেশ ও রাজ্যেও সংস্কৃতি ও সমৃদ্ধির নতুন রূপ দেখচ্ছেন সকলে। আজ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত একটি নতুন পরিচয় ও সম্মান পাচ্ছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী এই কাশী থেকে উন্নয়ন ও ঐতিহ্যের সূচনা করেছিলেন। আজ একটি নতুন যোগসূত্র যোগ করতে প্রধানমন্ত্রী আরও একবার কাশীতে এসেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+