Har Ghar Tiranga: স্বাধীনতার উদযাপনে বদলে ফেলুন ডিপি, দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ১ বছর ধরে চলল তার উদযাপন। সেকারণে এবারের স্বাধীনতা দিবসটা আরও বেশি বিশেষ। এবারও স্বাধীনতা দিবসের আগের দিন হর ঘর তেরঙ্গা দিবস উদযাপন করবে মোদী সরকার। তার আগে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন, স্বাধীনতার উদযাপনে হর ঘর তেরঙ্গা দিবসে শুধু ঘরে জাতীয় পতাকা লাগালেই হবে না বদলে ফেলুন নিজের সোশ্যাল মিডিয়ার ডিিপ। গোটা বিশ্ব জানুক আপনি ভারতবাসী। সোশ্যাল মিডিয়ার ডিপিতেও দিন জাতী পতাকা।

narendra modi

স্বাধীনতার ৭৬ তম বর্ষপূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসব শুরু করতে চলেছে মোদী সরকার। সেকারণে আরও বেশি করে বড় করে হর ঘর তেরঙ্গা দিবস উদযাপন করা হবে। ১৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্পেন। দেশের মানুষের কাছে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে তাই সোশ্যাল মিডিয়ার ডিপিতে জাতীয় পতাকা দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এর আগে প্রধানমন্ত্রী দেশবাসীকে অনুরোধ করেছিলেন জাতীয় পতাকা নিয়ে তোলা তাঁদের পছন্দের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে। তিনি টুইটে লিখেছেন ভারতীয়দের কাছে স্বাধীনতা দিবস যে কতটা গুরুত্বের সেটা জানান দিতেই এই উদ্যোগ। গোটা বিশ্ব জানুক প্রত্যেক ভারতীয়ের সঙ্গে তাঁর জাতীয় পতাকার কতটা আত্মিক যোগ রয়েছে।

এদিকে হর ঘর তেরঙ্গা ওয়েবসাইটেও দেশবাসীকে তাঁদের ঘরে লাগানো জাতীয় পতাকা দেওয়া ছবি শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে। জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলেও যেন শেয়ার করেন দেশবাসী অনুরোধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+