একইবছরে দ্বিতীয়বারের জন্য লালকেল্লায়! 'পরিবার'কে আক্রমণ মোদীর
আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, মোদী দেশের স্বাধীনতায় নেতাজি, আম্বেদকর, প্যাটেলের অবদানকে স্বীকার না করার অভিযোগ করেন কংগ্রেসের বিরুদ্ধে।
আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে একবছরে দ্বিতীয়বারের জন্য লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, মোদী দেশের স্বাধীনতায় নেতাজি, আম্বেদকর, প্যাটেলের অবদানকে স্বীকার না করার অভিযোগ করেন কংগ্রেসের বিরুদ্ধে। শুধুমাত্র একটি পরিবারকে তুলে ধরতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
|
লালকেল্লা থেকে গান্ধী পরিবারকে আক্রমণ
ভারতের স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানকে খাটো করে দেখা হয়েছে। আম্বেদকর এবং সর্দার প্যাটেলের অবদানকেও খাটো করে দেখা হয়েছে। একটি পরিবারের কথা ভেবেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লালকেল্লায় আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সেখানে হাজির ছিলেন নেতাজির ভাইপো চন্দ্রকুমার বসু, বর্ষীয়ান আইএনএ সদস্য ললতী রাম, ব্রিগেডিয়ার আরএসচিকারা।
১৯৪৩-এর ২১ অক্টোবর বিদেশে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা হয়েছিল। সেই সরকারের প্রধান ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
|
সকলের সমান অধিকারের স্বপ্ন দেখেছিলেন নেতাজি
লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নেতাজি চেয়েছিলেন, স্বাধীন ভারতের সবাই সমান অধিকার এবং সমান সুযোগ পাবেন। সমৃদ্ধ ভারতের স্বপ্ন দেখেছিলেন তিনি। যদিও নেতাজির সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
|
অনেক আত্ম বলিদানের পর স্বাধীনতা
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশ স্বাধীনতা পেয়েছে, অনেক বলিদানের পর। তিনি বলেন, নেতাজি বলেছিলেন, বন্দুক এবং রক্তের বদলেই স্বাধীনতা আদায় করতে হবে।
|
দেশ বড় সামরিক শক্তিতে পরিণত
স্বাধীনতা অর্জনের পর দেশকে বড় সামরিক শক্তিতে পরিণত করতে হবে। স্বপ্ন দেখেছিলেন নেতাজি। মোদী বলেন, নেতাজির সেই স্বপ্ন সফল হয়েছে।
|
এনডিআরএফ এবং এসডিআরএফ জওয়ানদের অবদান স্মরণ
ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল ডে-তে প্রধানমন্ত্রী এনডিআরএফ এবং এসডিআরএফ জওয়ানদের অবদানের কথা স্মরণ করেন।












Click it and Unblock the Notifications