সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

মঙ্গলবার সকালেই টুইট করে সোনিয়া গান্ধীকে শুভেচ্ছাবার্তা দেন মোদী। বলেন, "কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীর জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈশ্বর তাঁকে সুস্থ ও দীর্ঘায়ু করুন।"
আজ, মঙ্গলবার ৬৮ বছরে পা রাখলেন সোনিয়া গান্ধী। কিন্তু আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সম্মান জানাতেই এবছর তিনি নিজের জন্মদিন পালন করবেন না।
সোমবার কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "শহীদ সেনা ও পুলিশ কর্মীদের সঙ্গে একাত্ম হয়ে, শ্রীমতি গান্ধী তাঁর জন্মদিন না পালন করার জন্য কংগ্রেস কর্মীদের অনুরোধ করেছেন।"
চলতি বছরে লোকসভা ভোটে বিজেপির কাছে কুৎসিত ভাবে হারের পর এটাই প্রথম কংগ্রেস নেত্রীর জন্মদিন। গেরুয়া ঝড়ে এবছরই সিংহাসনচ্যুত হয় কংগ্রেস।












Click it and Unblock the Notifications