মোদী এবার পাল্টে ফেললেন নিজের নাম! ২০১৯ ভোট-যুদ্ধে বিজেপির তাক লাগানো চমক টুইটারে
এক লহমায় পাল্টে গেল গোটা দলের বহু প্রথমসারির নেতার নাম। টুইটার খুললেই এখন দেখা যাচ্ছে তাঁদের বদলে যাওয়া নাম।
এক লহমায় পাল্টে গেল গোটা দলের বহু প্রথমসারির নেতার নাম। টুইটার খুললেই এখন দেখা যাচ্ছে তাঁদের বদলে যাওয়া নাম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রীতিমত তাক লাগিয়ে বিজেপির সমস্ত প্রথম সারির নেতারা টুইটারে পাল্টে ফেললেন নিজেদের নাম। আর সেই তালিকায় সামিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য়, বিজেপির 'ম্যায় ভি চৌকিদার' প্রচারের একটি অঙ্গ এই নাম পাল্টে ফেলার পদক্ষেপ।

'চৌকিদার' নরেন্দ্র মোদী
ভোটের আগে নাম পাল্টে নরেন্দ্র মোদী নিজের নামের আগে বসিয়ে দিলেন 'চৌকিদার' শব্দটি। টুইটারে আপাতত এই পরিচিতি নিয়েই হাজির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী। এই নিয়ে একটি বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।
|
মোদীর বার্তা
দেশবাসীর উদ্দেশে তিনি জানান, দেশের সেবায় নিয়োজিত রয়েছে দেশের চৌকিদার। শুধু তিনি নিজে নন, যাঁরাই দেশে অন্যায়, দুর্নীতি, নোংরা, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়বেন তাঁরাই 'চৌকিদার ' বলে পরিচিত হবেন।

অমিত শাহের প্রোফাইলের নাম পাল্টে গেল
শুধু নরেন্দ্র মোদী নন, পাল্টে গিয়েছে অমিত শাহের প্রোফাইলের নামও। সেখানেও নামের আগে বসানো হয়েছে, 'চৌকিদার' শব্দটি। একই সঙ্গে পীযূষ গোয়েল সহ একাধিক বিজেপি নেতারা ক্রমেই নিজেদের নামের আগে চৌকিদার শব্দটি যোগ করছেন।












Click it and Unblock the Notifications