চিন্তার কারণ হয়ে উঠছে একাধিক রাজ্যের করোনা সংক্রমণ! মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী

চিন্তার কারণ হয়ে উঠছে একাধিক রাজ্যের করোনা সংক্রমণ! বিশেষ করে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্যে করোনা সংক্রমণের হার উর্ধ্মুখী। এই অবস্থায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসত

চিন্তার কারণ হয়ে উঠছে একাধিক রাজ্যের করোনা সংক্রমণ! বিশেষ করে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। একাধিক রাজ্যে করোনা সংক্রমণের হার উর্ধ্মুখী। এই অবস্থায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী

বিশেষ করে এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। আগামিকাল মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সকাল ১১টা থেকে এই বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

দেশে করোনা পরিস্থিতি ধীরে আয়ত্তে আসছে। কমছে সংক্রমণের হার। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলি বিশেষ করে অরুণাচল প্রদেশ, ত্রিপুরাতে ক্রমশ সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরাতে ডেল্টা ভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যে এই দুই রাজ্যে কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে।

কেন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে? তা সরজমিনে খতিয়ে দেখতে টিম পাঠানো হয়েছে। এবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যেগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।

এই দুই রাজ্য ছাড়াও অসম, মেঘালয়, মণিপুর, মিজোরামের মুখ্যমন্ত্রীদের সঙে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই সমস্ত রাজ্যেও করোনার সগক্রমনের গ্রাফ উপরের দিকে উঠছে। এই অবস্থায় আগামীকাল মঙ্গলবারের জরুরি বৈঠকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে। ৪০ হাজারের নীচে নেমেছে করোনার দৈনিক সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৩৭,১৫৪ জন। কমোছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। দেশে সুস্থতার হার এখন ৯৭.২২ শতাংশ। করোনার কারণে রথ যাত্রার উৎসবে রাশ টানা হয়েছে। ভক্তরা ছাড়াই পালিত হচ্ছে পুরীর রথ যাত্রা উৎসব।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজারের কিছু বেশি মানুষ। কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও ভাবাচ্ছে কেরল। কেরলে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার সঙ্গে দেখা গিয়েছে জিকা ভাইরাসের প্রকোপ।

করোনা সংক্রমণ কমতে শুরু করেছে একদিকে আর অন্যদিকে করোনা টিকাকরণের গতিও ধীর হতে শুরু করেছে। একাধিক রাজ্যে করোনার টিকাকরণ ফের থমকে গিয়েছে।

এদিকে জুলাই মাসে দিনে ১ কোটি িটকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র। কিন্তু অনেক রাজ্যেই দেখা যাচ্ছে সেটা সম্ভব হচ্ছে না। করোনা টিকাকরণের অনেক রাজ্যেই পিিছয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

জানা যাচ্ছে, উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে একাধিক বিষয় ঊঠে আসবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভ্যাকসিনের বিষয়টিও উঠে আসবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+