Modi In Jharkhand: মোদী বুধবার ফের ঝাড়খণ্ডে, জনজাতিদের মন জয়ে বিরাট প্রকল্পের উদ্বোধন
Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan: ঝাড়খণ্ডে নির্বাচনের আগে জনজাতিদের মন জয়ের চেষ্টা কেন্দ্রের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ফের ঝাড়খণ্ডে যাচ্ছেন।
সেখান থেকে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য, জনজাতিদের জন্য ৭৯,১৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। যার নাম ধরতি আবা জনজাতিয়া গ্রাম উৎকর্ষ অভিযান।

প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রেস বিবৃতিতে দাবি করা হয়েছে, এই প্রকল্পে মোট ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৯টি জেলার ২৭৪০টি ব্লকের ৬৩ হাজারের কাছাকাছি গ্রামের প্রায় ৫ কোটি জনজাতি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন। ঝাড়খণ্ড থেকেই এই প্রকল্প উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন মোদী।
এই প্রকল্পের অধীনে ৪০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন হবে। এ ছাড়া আরও ২৫টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যার জন্য ২৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই স্কুলগুলিতে জনজাতি পরিবারের সন্তানরা পড়াশোনা করতে পারবে।
এই প্রকল্পের পাশাপাশি জনজাতিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। যার নাম হলো প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান। এই প্রকল্পের জন্য ব্যয় করা হচ্ছে ১৩৬০ কোটি টাকা। পারটিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস বা পিভিটিজি সম্প্রদায়ের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
জানা গিয়েছে, মোদী যে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করবেন তার মধ্যে রয়েছে ৩ হাজার গ্রামে ৭৫,৮০০ পিভিটিজি সম্প্রদায়ের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত, ২৭৫টি মোবাইল মেডিক্যাল ইউনিটের পরিষেবা চালু, ৫০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ২৫০টি বন ধন বিকাশ কেন্দ্র তৈরি ইত্যাদি।












Click it and Unblock the Notifications