'ন্যায় বিচার মিলল', নির্ভয়া ইস্যুতে বার্তা মোদীর , প্রতিক্রিয়া কেজরিওয়াল,ইরানিদেরও
২০১২ সালে রাজধানীর বুকে পাশবিকতার অন্তিম পর্যায়ে গিয়ে এক তরুণীর গণধর্ষণে নারকীয় উল্লাস চালায় ৬ জন। বিভীষিকা আরও চরমে ওঠে , যখন এদেশ জানতে পারে ওই ৬ জনের মধ্যে রয়ে গিয়েছে এক নাবালকও! এরপর একের পর এক ঘটনা পরম্পরা। যে ঘটনার সূত্রপাত একটি বাসে, তার শেষ পরিণতি সম্পন্ন হল তিহারের ফাঁসির দড়িতে। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালের প্রতিক্রিয়া
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, '৭ বছর লেগেছে ন্যায় পেতে। আজ থেকে প্রতিজ্ঞ করতে হবে যে এমন ঘটনা যেন আর না ঘটে।সাম্প্রতিককালে আমরা দেখেছি যে আইনকে কীভাবে ভুলভাবে ব্যবহার করেছে দোষীরা।আমাদের ব্যবস্থাপনা. অনেক গলদ রয়েছে। তা ঠিক করতে হবে। '

ইরানির প্রতিক্রিয়া
'ন্যায় পেতে দেরি হয়েছে তবে শেষ পর্যন্ত তা মিলেছে। এটা একটা বার্তা তাদের জন্য, যারা মনে করে যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ করে পার পেয়ে যাবে তারা।' এমনই প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

প্রসাদের প্রতিক্রিয়া
নির্ভয়ার দোষীরা যেভাবে আইনকে ভুলভাবে ব্যবহার করেছে, তাতে ক্ষুব্ধ ছিল গোটা দেশ। এদিকে, নির্ভয়ার দোষীদের ফাঁসির পর এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, 'যত বড়সড় অপরাধ হয়েছে সেই সমস্ত অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে। ... এটা (দোষীদের ফাঁসি) আগে হলে ভালো হত।'

মোদীর বার্তা
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইট বার্তায় জানান, 'ন্যায় বিচার মিলেছে। সবচেয়ে বড় বিষয় হল দেশের মহিলাদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা। আমাদের নারীশক্তি যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছে। সবাই মিলে এমন দেশ গড়তে হবে যেখানে মহিলাদের শক্তিশালী করার বিষয়ে ফোকাস করতে হবে। গড়তে হবে সাম্যতা ও সমান সুযোগের পরিস্থিতি। '
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications