সব সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী মোদী, অধীর বললেন 'আমি রেডি'
এদিন লোকসভার সমস্ত সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন গত মাসেই শেষ হয়ে গিয়েছে।
এদিন লোকসভার সমস্ত সাংসদদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন গত মাসেই শেষ হয়ে গিয়েছে। এরপরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা থেকে শুরু করে সাংসদরা প্রায় প্রত্যেকেই শপথ নিয়ে ফেলেছেন। এখন সংসদের অধিবেশন চলছে। সব দল মত নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এই আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে দেশের সমস্ত দলের সমস্ত নির্বাচিত সাংসদদের এদিন নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান হবে দিল্লির অশোক হোটেলে। প্রধানমন্ত্রীর তরফে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সংসদদের আমন্ত্রণ জানিয়েছেন।
এই প্রসঙ্গে কংগ্রেসের লোকসভার নবনির্বাচিত নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে দিয়েছেন তিনি থাকছেন। তাঁর কথায়, আমি অবশ্যই যাচ্ছি এবং সমস্ত দলের নেতাদের এই নৈশভোজে উপস্থিত থাকা উচিত। এখন দেখার কোন কোন দলের নেতারা মোদীর ডাকে এই নৈশভোজে হাজির হন।
প্রসঙ্গত এক দেশ এক ভোট নিয়ে ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তেলেগু দেশম পার্টি, আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অনুপস্থিত থেকেছে। এই দলের সাংসদেরা নৈশভোজেও অনুপস্থিত থাকবেন কিনা এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications