PM Modi's US Visit: 'বন্ধু' ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে মার্কিন সফরে মোদী, কোন কোন বিষয়ে হবে বৈঠক?

PM Modi's US Visit: কথা মতোই চলতি মাসে মার্কিন সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার আমেরিকার উদ্দেশে রওনা দেবেন মোদী। আমেরিকায় (USA) ২ দিনের সফর তাঁর।

বলা বাহুল্য, মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠকও সারবেন ভারতের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক (Bilateral Issues) একাধিক বিষয়ে কথা হতে চলেছে দুই পক্ষের। সোমবার জানা গিয়েছে, প্যারিসে ২ দিনের সফর সেরে ওয়াশিংটন ডিসিতে যাবেন নরেন্দ্র মোদী।

MODI US

মার্কিন মসনদে দ্বিতীয়বার ট্রাম্প ক্ষমতায় আসার পরে এটাই মোদীর প্রথম মার্কিন সফর। এর আগে অবশ্য ফোনে কথা হয়েছে দু'পক্ষের। ট্রাম্পকে মসনদে বসার জন্যে শুভেচ্ছাও জানিয়েছেন বন্ধু মোদী। কথা হয়েছে অবৈধ অভিবাসন-সহ একাধিক ইস্যু নিয়েও।

হোয়াইট হাউসে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর খুব স্বল্প সংখ্যক রাষ্ট্রনেতাই সরাসরি তাঁর সঙ্গে বৈঠক সেরেছেন। তাঁরই মধ্যে একজন হবেন নরেন্দ্র মোদী। সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সফরে গিয়েছেন। আমেরিকার মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধবিরতি নিয়ে দু'পক্ষের আলোচনার সম্ভাবনা রয়েছে।

এর আগে মোদীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে জানুয়ারিতে ট্রাম্প সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, "মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে।" উল্টোদিকে মোদী জানান, ট্রাম্পের সঙ্গে পশ্চিম এশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে। একসঙ্গে কাজ করে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও 'বন্ধু' ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছিলেন মোদী।

আমেরিকার ভাঁড়ার ভরাতে একাধিক দেশের উপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। কানাডা, মেক্সিকো ও চিনের উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছেন। ভারতের নাম নিলেও এখনও ভারত নিয়ে কিছু সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। অবৈধ অভিবাসন রুখতেও উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের সামরিক বিমানে ফেরত পাঠানোও শুরু করেছেন ট্রাম্প। সেই আবহেই এবার মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে দু'পক্ষের। চলতি বছরে ভারতে হতে চলেছে কোয়াড সম্মেলন। ভারত ও আমেরিকা দুই দেশই তার সদস্য। তা নিয়েও আলোচনা হতে পারে মোদী ও ট্রাম্পের।

এর আগে অবৈধ অভিবাসন ও ভিসা নীতি নিয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক সেরেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর এবার মোদী ও ট্রাম্পের বৈঠক। দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হয়ে কী আলোচনা করেন, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+