Women's Day 2025: 'নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছে', মহিলা দিবসে বড় বার্তা মোদীর
International Women's Day 2025: বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তজাতিক মহিলা দিবস। নিজ ক্ষেত্রে তা সে বাড়ি হোক কিংবা অফিস সকল নারীকে স্যালুট জানাচ্ছে গোটা বিশ্ব। এমন বিশেষ দিনে সকল নারীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Pm Modi)। যেখানে তিনি লিখছেন, মহিলা দিবসে সমস্ত নারী শক্তিকে শুভেছা এবং অভিনন্দন জানাই। আমাদের সরকার সবসময় নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছে, যা আমাদের পরিকল্পনা ও কর্মসূচিতেও প্রতিফলিত হয়েছে।
শুধু তাই নয়, এই প্রসঙ্গে X (আগে টুইটার) তিনি লিখেছেন, আমার সোশ্যাল মিডিয়া জুড়ে থাকবেন সেই সব মহিলারা যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে মহিলাদের অবদানের কথাও ওই ভিডিওতে তুলে ধরা হয়েছে। বিকশিত ভারতের ক্ষেত্রে মহিলাদের অবদানের কথাও প্রধানমন্ত্রীকে ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে (International Women's Day 2025) ।

অন্যদিকে আজ মহিলা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়ার পরিচালনার দায়িত্ব কৃতী মহিলাদের হাতেই থাকবে। এই বিষয়ে গত ৭ তারিখেই ঘোষণা করেন খোদ প্রধানমন্ত্রী নিজেই। সেই মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দায়িত্ব মহিলাদের কাঁধেই। বলে রাখা প্রয়োজন, গত ২০২০ সাল থেকেই প্রধানমন্ত্রী এমনটা করে আসছেন। ২০২০ সালে প্রধানমন্ত্রী মোদী প্রথম নারী দিবসে এই বিষয়ে ঘোষণা করেন।
#WATCH | PM Narendra Modi tweets, "We bow to our Nari Shakti on Women's Day! Our Government has always worked to empower women, reflecting in our schemes and programmes. Today, as promised, my social media properties will be taken over by women who are making a mark in diverse… pic.twitter.com/XZWFds4PpB
— ANI (@ANI) March 8, 2025
প্রধানমন্ত্রী জানান, অনুপ্রেরণা দেয় এমন মহিলারাই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি হান্ডেল করবে। এহেন ঘোষণায় অনেকেই অবাক হয়েছিলেন। এরপর প্রত্যেক বছরই আন্তজাতিক মহিলা দিবসে মহিলাদের স্যালুট জানাতে এই উদ্যোগ নেন নরেন্দ্র মোদী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেখে আজ শুক্রবার একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নবসারির ভানসি বরসি গ্রামের (Vansi Borsi village in Navsari) একটি অনুষ্ঠান। গুজরাত পুলিশের মহিলা কর্মীদের মাধ্যমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানেই যোগ দেওয়ার কথা আছে এদিন প্রধানমন্ত্রীর।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী যে হেলিপ্যাডে নামবেন সেখানের নিরাপত্তা এবং যে রাস্তা ধরে অনুষ্ঠান মঞ্চে পৌঁছবেন সমস্ত রুট ধরে নিরাপত্তায় মহিলারাই এদিন থাকবেন বলে জানা যাচ্ছে।
এজন্য মোট ২,১৪৫ জন মহিলা কনস্টেবল, ১৮৭ জন মহিলা সাব-ইন্সপেক্টর, ৬১ জন মহিলা ইন্সপেক্টর, ১৬ জন মহিলা ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি), পাঁচজন মহিলা এসপি, একজন মহিলা ইন্সপেক্টর জেনারেল (আইজি) এবং একজন এডিজিপি'কে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications