লকডাউনের মধ্যেই ফের এক ঘোষণা! রবিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদী
এর আগে ২৪ মার্চ জাতির উদ্দেশে ভাষণে ২৫ মার্চ থেকে একটানা ২১ দিনের লকডাউন জারির ঘোষণা করেন তিনি। ওই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই লকডাউন আদৌ মঙ্গলবার উঠবে কি না তা নিয়ে লোকের মনে জেগেছে সংশয়।

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে ভারতে
ক্রমেই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে ভারতে। লকডাউন সত্ত্বেও একের পর এখ মানুষ প্রাণ হারাচ্ছে করোনা সংক্রমণে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনার জেরে মারা গিয়েছেন ৩৩ জন। এদের মধ্যে ২৫ জনই মারা গিয়েছেন মহারাষ্ট্রে। এর জেরে দেশে এখন করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯-তে।

লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছে ওড়িশা
ইতিমধ্যেই দেশের প্রথম রাজ্য হিসাবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছে ওড়িশা। নবীন পট্টনায়েক সরকার তাঁর রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকার ঘোষণা করেছে। রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৭ জুন পর্যন্ত। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যাতে ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান চলাচল শুরু করা না হয়।

লকডাউন চাইছে অন্য রাজ্যও
এদিকে পরিস্থিতি বিচার করে লকডাউন অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে মহারাষ্ট্র সরকারও। পর্যালোচনার পর্বে রয়েছে সেই আর্জি। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন মোট সংক্রমিত ৬,৪১২ জন। এর মধ্যে আবার ভারতে এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে, সেখানে এখনও পর্যন্ত ১,৩৬৪ জন করোনা পজিটিভ।

শনিবারের বৈঠকের পর চীড়ান্ত সিদ্ধান্ত
জানা যাচ্ছে যে ১১ এপ্রিলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটি লকডাউন চলাকালীন দ্বিতীয় এরম বৈঠক হবে। আর মনে করা হচ্ছে যে সম্ভবক এই বৈঠকেই লকডাউন বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রের তরফে। মনে করা হচ্ছে এরপরই রবিবার জাতির উদ্দেশ্যে ফের ভাষণ রাখতে পারেন প্রধানমন্ত্রী। সেই সময়ই ঘোষণা করে তিনি জানাতে পারেন যে আদৌ মঙ্গলবার করোনা লকডাউন উঠতে চলেছে কি না।












Click it and Unblock the Notifications