বিচারবিভাগ বিচার সুনিশ্চিত করেছে! ধন্যবাদ জানিয়ে বড় বার্তা মোদীর
Ram Mandir Inauguration: ভগবান রামের অস্তিত্ব নিয়ে আইনি লড়াই চলেছে। আর সেই লড়াইয়ে ন্যায় পাওয়া গিয়েছে। রাম মন্দিরের প্রতিষ্ঠা দিনে এভাবেই ভারতীয় আইন ব্যবস্থাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছে। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী মোদী।
এরপরেই (Ram Mandir Inauguration) রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আর সেই আবেগ এদিন ধরা পড়েন তাঁর বক্তব্যে। মন্দিরের উদ্বোধনের পরেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী (PmModi)।

আর তা রাখতে গিয়ে (Ram Mandir Inauguration) তিনি বলেন, অনেক কিছু বলার আছে কিন্তু গলা ধরে আসছে। কার্যত সেই আবেগ সামলেই বক্তব্য রাখেন মোদী। বলেন, ভগবান রামকে আর তাঁবুতে থাকতে হবে না, থাকবেন মন্দির। অলৌকিক মুহূর্ত বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।
তাঁর কথায় ২২ জানুয়ারি শুধুমাত্র একটা তারিখ নয়, কালের শুরু। তবে দীর্ঘদিন মন্দির না তৈরি হওয়ার আক্ষেপ ধরা পড়ে মোদীর বক্তব্যে। বলেন, প্রচেষ্টার মধ্যে এমন কিছুর অভাব ছিল যে আমরা এত শতাব্দী ধরে এই কাজটি করতে পারিনি।
অবশেষে সেই অভাব পূরণ হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবে এই বিষয়ে ভারতীয় বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ভগবান রামের অস্তিত্ব নিয়ে আইনি লড়াই দীর্ঘদিন ধরে চলেছে। বিচারবিভাগ বিচার সুনিশ্চিত করেছে। আইন মেনেই তৈরি হয়েছে মন্দির। আর এই ন্যায় দেওয়ার জন্যে ভারতীয় বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ কয়েক বছর ধরে আইনি লড়াই চলেছে সুপ্রিম কোর্টে। একাধিক রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। তৈরি হয়েছে বিশেষ বেঞ্চ। জটিলতা কাটিয়ে ২০১৯ সালে যুগান্তকারী রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। রাম মন্দির নির্মাণের জন্য সমগ্র বিতর্কিত জমি হিন্দুদের প্রদান করে এবং একটি মসজিদ নির্মাণের জন্য একটি বিকল্প জায়গা বরাদ্দ করে আদালত।
এই রায় সামনে আসার পর একটুও সময় নষ্ট করেনি মোদী সরকার। ২০২০ সালে রাম মন্দিরের (Ram Mandir Inauguration) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। শুরু হয় কাজ। দীর্ঘ চার বছরে ধরে চলে কাজ। অবশেষে লোকসভার আগে অর্থাৎ ২০২৪ সালে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্টা (Ram Mandir Inauguration) হল রাম রাজ্যের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications