'কংগ্রেসের সার্জিক্যাল স্ট্রাইকের কথা জঙ্গি, পাকিস্তান কেউই জানে না', মনমোহনকে তোপ মোদীর

সপ্তদশ লোকসভা নির্বাচনে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক প্রচার তুঙ্গে । কংগ্রেস থেকে বিজেপি, সকলেই নিজের ছকে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে।

সপ্তদশ লোকসভা নির্বাচনে ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক প্রচার তুঙ্গে । কংগ্রেস থেকে বিজেপি, সকলেই নিজের ছকে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে। এতদিন ধরে বিজেপি ,সেনারা সার্জিক্যাল স্ট্রাইককে নিজেদের ইস্যু বানিয়ে নিয়েছিল। আর ভোটের চতুর্থ দফার পর্ব মিটতেই কংগ্রেসের তরফে মনমোহন সিং দাবি করেন তাঁর আমলেও পর পর সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছে।

কংগ্রেসের সার্জিক্যাল স্ট্রাইকের কথা জঙ্গি, পাকিস্তান কেউই জানে না, তোপ মোদীর

মনমোহন সিং-এর সার্জিক্যাল স্ট্রাইকের মন্তব্যের পর মোদী দাবি করেছেন, কংগ্রেসের সার্জিক্যাল স্ট্রাইক সম্পর্কে না জানতে পেরেছে ভারতবাসী, এমনকি পাকিস্তান ও পাকিস্তানে আশ্রিত জঙ্গিরাও জানে না ! এভাবেই এদিন সিকারে বিজেপির প্রচারসভা থেকে মনমোহন সিং ও কংগ্রেসকে তোপ দাগেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মোদীর দাবি, প্রথমে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেস মশকরা করেছে,তারপর এর বিরোধিতা করেছে আর এখন এই ইস্যুতে 'মিটু .. মিটু' করছে কংগ্রেস।

উল্লেখ্য, এদিনের প্রচারের পর আগামী ৪৮ ঘণ্টা প্রচার বন্ধ রাখতে চলেছেন মোদী। সাইক্লোন ফণীর জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। মোদীর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও সাইক্লোন ফণীর জন্য নিজের নির্বাচনী সূচি কাটছাঁট করেছেন। এদিন ঘাটান ও চন্দ্রকোণায় ২ টি সভা বাতিল করেছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+