ভোট বেশি দূরে নয়, এখন থেকেই কেউ কেউ ভীত! ১৭তম লোকসভার বিদায়ী ভাষণে বিরোধীদের কটাক্ষ মোদীর
১৭ তম লোকসভার শেষ অধিবেশনে বিদায়ী ভাষণ। সেখান থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি কোভিডের সময়কাল, সংসদ সদস্যদের বেতন, নতুন সংসদ ভবন তৈরি-সহ অনেক বিষয়ে বক্তব্য রাখেন। সংস্কারের পাশাপাশি লোকসভা কর্মদক্ষতা দেখিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী কোভিডের সংকটের সময়ে ভাতা ছেড়ে দেওয়ার জন্য সব সাংসদের প্রশংসা করেছেন। প্রসঙ্গত সেই সময় সাংসদরা বেতন ৩০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছেন, গত পাঁচ বছরে সমগ্র মানবজাতি শতাব্দীর সব থেকে বড় সংকটের সম্মুখীন হয়েছে। সেই সময় দেশের চাহিদার কথা মাথায় রেখে সংসদ সদস্যরা সাংসদ তহবিল ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন।

লোকসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁরা সব সাংসদরা শুনেছিলেন, তাঁরা এত বেতন পান এবং ক্যান্টিনে সস্তায় খাবার খান। সেই সময় অধ্যক্ষ ওম বিড়লা সিদ্ধান্ত নেন, ক্যান্টিনে খাবারের দাম সবার জন্য সমান হবে। সেখানে সাংসদ সদস্যরা বিরোধিতা করেননি। তিনি বলেছেন, নতুন সংসদ ভবন তৈরি হয়েছে সবাই আলোচনা করলেও, কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। সেই সময় দেশই সিদ্ধান্ত নে, ফলে দেশ নতুন সংসদ ভবন পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, গত পাঁচ বছরে অনেক সংস্কার হয়েছে। এগুলো সবই গেম চেঞ্জার। একবিংশ শতাব্দীতে ভারতের মজবুত ভিত্তি রয়েছে এগুলির মধ্যে। দেশ বড় পরিবর্তনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। যেসব সংস্কার করা হয়েছে, তার জন্য অনেক প্রজন্ম অপেক্ষা করছিল। সংস্কার নিয়ে প্রজন্মের পর প্রজন্মের অপেক্ষার অবসান ঘটানো হয়েছে।
সংবিধান সংশোধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই হাউজ ৩৭০ ধারা বাতিল করেছে। তিনি বলেছেন, সংবিধানের প্রণয়নকারী মহাপুরুষদের আত্মা যেখানেই থাকুন না করেন, তারা অবশ্যই আশীর্বাদ করছেন। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণ সামাজিক ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। সেই সময় কেন্দ্রের বিজেপি সরকারের ন্যায়বিচারের ধারণাটি ওই রাজ্যের জনগণকে উপকৃত করেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, এই সংসদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর আইন করেছে। এর ফলে এই সমস্যার সঙ্গে যাঁরা লড়াই করত, তারা শক্তি পেয়েছে এবং ভারত সন্ত্রাসবাদ থেকে মুক্ত বলে মনে করছেন তাঁরা। তিনি বলেছেন, গত ৭৫ বছর ধরে দেশ ব্রিটিশদের দেওয়া দণ্ডবিধির অধীনে রয়েছে। তবে নতুন হাউস এব্যাপারে কাজ শুরু করেছে।
এদিন ১৭ তম লোকসভায় বিদায়ী ভাষণেও প্রধানমন্ত্রী বিরোধীদের ছাড় দেননি। তিনি বলেছেন, ভোট বেশি দূরে নয়, এখন থেকেই কেউ কেউ ভীত।












Click it and Unblock the Notifications