বিজেপি জমানায় পলিটিক্স অফ পারসেপশনকে পলিটিক্স অফ পারফরমেন্সে পরিণত! কর্নাটকে মোদীর নিশানায় কংগ্রেস

কর্নাটকে ফের ডাবল ইঞ্জিন সরকার ফিরিয়ে আনার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি দেবনাগেরে বিজয় সংকল্প যাত্রা মহা সঙ্গমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি দেশের পলিটিক্স অফ পারসেপশনকে পলিটিক্স অফ পারফরমেন্সে পরিণত করেছে।

কর্নাটকে প্রচারে মোদী

শুক্রবার ফৌজদারি মানহানির মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সদস্যপদ খারিজের কথা জানিয়েছে লোকসভার সচিবালয়। তারপর থেকে প্রায় সব বিরোধী দল রাহুল গান্ধীর পাশে। কংগ্রেসও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায়। তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কর্নাটকে নির্বাচনী প্রচারে অংশ নেন। সেখানে তিনি বলেন, বিজেপি দেশের পলিটিক্স অফ পারসেপশনকে পলিটিক্স অফ পারফরমেন্সে পরিণত করেছে।

অভিযোগ আর দোষারোপের রাজনীতি ছিল

অভিযোগ আর দোষারোপের রাজনীতি ছিল

প্রধানমন্ত্রীর অভিযোগ, বছরের পর বছর ধরে দেশ নোংরা রাজনীতিতে ডুবে ছিল। দেশে ছিল অভিযোগ আর দোষারোপের রাজনীতি। আর কর্নাটক স্বার্থপর আর সুবিধাবাদী জোটের শাসন দেখেছে। এইসব সরকারগুলি রাজ্যের মারাত্মক ক্ষতি করেছে, বলেছেন মোদী। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রয়োজন বিজেপির সরকার

রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রয়োজন বিজেপির সরকার

প্রধানমন্ত্রী বলেছেন, স্থিতিশীল রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির সরকার প্রয়োজন রয়েছে। দেশের একেবারে দক্ষিণের রাজ্যে কেরল ও তামিলনাড়ুতে সেই অর্থে বিজেপির অস্তিত্ব না থাকায় কর্নাটককেই দক্ষিণে বিজেপির প্রবেশদ্বার বলা হয়ে থাকে। সেই কর্নাটকেই ক্ষমতায় রয়েছে বিজেপি। একটা সময় এই রাজ্যেও ক্ষমতায় ছিল কংগ্রেস। এব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন, কর্নাটকের জনগণ দীর্ঘদিন ধরে সুবিধাবাদী ও স্বার্থপর সরকার দেখেছে। সরকারের শীর্ষস্থানীয়রাই ভোগ করেছে। যার জেরে রাজ্যের অগ্রগতি প্রভাবিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কর্নাটকে ফের ডাবল ইঞ্জিন সরকার

প্রধানমন্ত্রী দাবি করেছেন, কর্নাটকের মানুষ রাজ্যে ফের ডাবল ইঞ্জিন সরকার আনার মন তৈরি করে ফেলেছেন। বিজেপির শাসনে রাজ্যে উন্নয়ন দ্রুত গতিতে হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন ও সমৃদ্ধির কথা বিবেচনা করলে রাজ্যে ফের বিজেপির ক্ষমতায় ফিরে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, কর্নাটকে বিজেপির সরকার দলিত, দরিদ্র, নারী ও নিপীড়িত অংশের ক্ষমতায়ন করেছে।

কংগ্রেসকে নিশানা

কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি কর্নাটককে উন্নত ভারতের চালিকা শক্তিতে পরিণত করতে চায়। কিন্তু কর্নাটকে কংগ্রেসের সরকার গঠনের অর্থ কিছু নেতার পকেট ভর্তি হওয়ার উপায়। তিনি বলেন, কংগ্রেস বলে, মোদী তেরি কবর খুদেগি আর কর্নাটকের জনগণ বলে মোদী তেরা কমল খেলেগা।
সমাবেশ করার আগে প্রধানমন্ত্রী একটি মেগা রোড শো করেন। সেই সময় রাস্তার ধারে সাধারণ মানুষ তাঁর ওপরে ফুলের পাপড়ি ছুঁড়ে দেয়। উল্লেখ করা যেতে পারে কর্নাটক বিধানসভা মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে। নির্বাচন কমিশন শীঘ্রই এই রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+