প্রধানমন্ত্রী মোদীর মুখে ফের আম্বানি-আদানি! অধীর চৌধুরীকে শিখণ্ডী খাড়া করার চেষ্টা
লোকসভা নির্বাচনের মধ্যে ফের প্রধানমন্ত্রী মোদীর মুখে শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানির কথা। পিটিআই-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, কংগ্রেস নেতা অধীর চৌধুরী স্বীকার করে নিয়েছেন, যদি ওই শিল্পপতিরা টেম্পো ভর্তি নগদ পাঠান তবে তারা বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন।
প্রসঙ্গত এই মাসের সুরুর দিকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, লোকসভা নির্বাচন শুরুর পর থেকে রাহুল গান্ধী আদানি-আম্বানিদের নিয়ে মৌন ছিলেন। কারণ কংগ্রেস টেম্পো ভর্তি নগদ পেয়েছিল।

একই প্রশ্নের পুনরাবৃত্তি
প্রধানমন্ত্রী মোদী এদিন তার চার মে-র মন্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, বহু বছর ধরে ভোটের আগে দেশের দুই শীর্ষ ধনী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতেন রাহুল গান্ধী। কিন্তু এবার তা হয়নি, কেন এই পরিবর্তন, প্রশ্ন করেছেন নরেন্দ্র মোদী।
মোদীর 'অধীর' ভরসা
প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, যে অধীর চৌধুরী তাঁর তীক্ষ্ম এবং ব্যাঙ্গাত্মক রাজনৈতিক আক্রমণের জন্য পরিচিত, তিনিই প্রমাণ করেছেন, তাঁর পর্যবেক্ষণ সঠিক ছিল। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর কথা সঙ্গে সঙ্গে লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী ছাড়া কেউই যাচাই করেননি।
তিনি বলেছেন, অধীর চৌধুরী স্বীকার করেছেন, আদানি-আম্বানি যদি প্রচুর পরিমাণে টাকা পাঠান, তাহলে তিনি তাঁদের বিরুদ্ধে কথা বলবেন না।
কী বলেছিলেন অধীর চৌধুরী?
প্রসঙ্গত অধীর চৌধুরীকে মুকেস আম্বানি এবং গৌতম আদানিকে নিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি ব্যাঙ্গাত্মক ভাবে বলেছিলেন, হ্যাঁ, তিনি বিরুদ্ধে বলেন, কারণ কংগ্রেসকে টাকা পাঠানো হয় না। পাঠালে চুপ করে যাবেন। প্রকাশিত খবর অনুযায়ী, অধীর চৌধুরী বলেছিলেন, পশ্চিমবঙ্গে ইডি এবং সিবিআইঃএর মতো কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের নির্দেশে কাজ করছে।
রাহুল গান্ধীর অভিযোগ
রাহুল গান্ধী প্রায়ই প্রধানমন্ত্রী মোদীকে শিল্পপতিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেন। তিনি দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী প্রায় দুই ডজন শিল্পপতির ঋণ মকুব করেছেন। তিনি আরও অভিযোগ করেছিলেন, দরিদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের থেকে শিল্পপতিদের একটি গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications