'গ্যারান্টি ফর্মুলা' দেশকে দেউলিয়া করে দেবে! রাজস্থান থেকে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

কংগ্রেসের গ্যারান্টি ফর্মুলা দেশকে দেউলিয়া করে দেবে। এদিন রাজস্থানের আজমেড়ে এক জনসভায় এমনটাই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন রাজস্থান কংগ্রেসকে কটাক্ষ করে রাজ্যের কংগ্রেস সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন কংগ্রেস সম্প্রতি কর্নাটকের রাজনৈতিক ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। তারা ভোট প্রচারের পাঁচ গ্যারান্টি দিয়েছিল। সেই গ্যারান্টির কথাই প্রধানমন্ত্রী এদিন তুলেছেন। তিনি বলেছেন কংগ্রেস গ্যারান্টির একটি নতুন সূত্র দিয়েছিল। তাঁর প্রশ্ন কংগ্রেস কি তাদের গ্যারান্টি পূরণ করেছে? তারপরেই তিনি বলেছেন এই গ্যারান্টি দেশকে দেউলিয়া করবে।

 গ্যারান্টি ফর্মুলা দেশকে দেউলিয়া করে দেবে! রাজস্থান থেকে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

কর্নাটক নির্বাচনের আগে কংগ্রেসের ৫ প্রতিশ্রুতির মধ্যে ছিল ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে, দারিদ্র্ সীমার নিচে থাকা প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ১০ কেজি করে চাল, গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের বেকার ভাতা, প্রত্যেক পরিবারের প্রবীণ মহিলা সদস্যকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা।

কংগ্রেসের এই প্রতিশ্রুতির পরেই অবশ্য বিজেপির তরফে তা নিয়ে কটাক্ষ করা হয়েছিল। অমিত মালব্য টুইট করে বলেছিলেন, ৫১১৫০ কোটি টাকা খরচ হবে এই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে। কীভাবে এই অর্থের ব্যবস্থা করা যাবে তা নিয়েও প্রশ্ন তুলেছিল বিজেপি।

সেই প্রতিশ্রুতির কথাই এদিন রাজস্থানে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি বলেন, কংগ্রেস ৫০ বছর আগে দেশ থেকে দারিদ্র দূরীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কংগ্রেস সেই প্রতিশ্রুতি পূরণ করে উঠতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, গরিবদের বিভ্রান্ত করা এবং তাঁদের বঞ্চিত রাখা কংগ্রেসের নীতি। তিনি অভিযোগ করেন, এর পলে রাজস্থানের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কটাক্ষ করে বলেছেন, এমন একটি সরকার চলছে, যেখানে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা নিজেদের মধ্যে মারামারি করেন।

 গ্যারান্টি ফর্মুলা দেশকে দেউলিয়া করে দেবে! রাজস্থান থেকে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

উল্লেখ করা প্রয়োজন এই বছরের শেষের দিকে রাজস্থানে নির্বাচন হওয়ার কথা। আর বছরের শুরু থেকে এনিয়ে প্রধানমন্ত্রী মোদীর এটি পঞ্চম সফর মরু রাজ্যে। কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তিতে করা সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গত নয় বছরে জনগণের সেবা, সুশাসন আর দরিদ্রদের কল্যাণে নিবেদিত ছিল।

২০১৪ সালের আগের কথা উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় কংগ্রেস রিমোট কন্ট্রোলে সরকার চালাত। সেই সময় মানুষ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামত। সেই সময় বড় শহরে সন্ত্রাসবাদী হামলাও হত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

কংগ্রেসের শাসনে দেশে দুর্নীতি চমর পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কংগ্রেস উন্নয়নে বাধা দিয়েছে। প্রধানমন্ত্রী এদিন রাজীব গান্ধীর একটি পুরনো মন্তব্যের কথাও স্মরণ করিয়ে দেন। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, ১০০ পয়সার মধ্যে ৪০ পয়সা দুর্নীতিতেই চলে যেত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+