বিপ্লব দেব সরকারকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর, উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিয়ে কী বার্তা মোদীর

বিপ্লব দেব সরকারকে দরাজ সার্টিফিকেট প্রধানমন্ত্রীর, উত্তর-পূর্বের রাজ্যগুলিকে নিয়ে কী বার্তা মোদীর

ত্রিপুরায় পা রেখেই বিপ্লব দেব সরকারের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে বামেদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আগে ত্রিপুরাকে পিছিয়ে পড়া রাজ্যের তালিকায় ফেলা হত। গত চার বছরে ত্রিপুরা ফের প্রমাণ করে দিয়েছে সীমান্ত বাণিজ্য ত্রিপুরার ভূমিকা কতটা। গোটা দেশে রপ্তানি বাণিজ্যে যে ত্রিপুরা অন্যতম তা প্রমাণ করে দেখিয়েছে বিজেপি সরকার। একই সঙ্গে কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। মণিপুরে কংগ্রেসের সমালোচনা করে মোদী বলেছেন আগের সরকারের নীতি ছিল উত্তর-পূর্বের রাজ্যগুলির দিকে না তাকানো। উত্তর পূর্বের রাজ্যগুলির হাল ফিরিয়েছে বিজেপি সরকার।

বিপ্লব দেব সরকারের প্রশংসা

বিপ্লব দেব সরকারের প্রশংসা

উত্তর পূর্বের রাজ্যগুলিতে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ প্রথমে মণিপুরে যান। তারপরে ত্রিপুরায় যানষ উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে এখন ত্রিপুরায় রাজনৈতিক কর্মকাণ্ড সবচেয়ে বেশি হচ্ছে। কারণ বাংলা পেরিে এখন ত্রিপুরায় ভীষণ ভাবে সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। মোদীর সফরের আগেই ত্রিপুরা ঘুরে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই প্রধানমন্ত্রী ত্রিপুরায় একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের সূচনা করে বিপ্লব দেব সরকারের প্রশংসা করেছেন।

আগরতলায় অনুষ্ঠানে বার্তা মোদীর

আগরতলায় অনুষ্ঠানে বার্তা মোদীর

আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন, ত্রিপুরার অবস্তা আগে কী ছিল সেটা সকলেই জানেন। পিছিয়ে পড়া রাজ্য বলে মনে করা হত ত্রিপুরাকে। এখন ত্রিপুরা দেশের রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি কাজ করে থাকে। এই রাজ্যে বিজেপি সরকার গড়ার পর থেকে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য ত্রিপুরার অনুন্নয়নের ইস্যুতে সরব হয়েই তৃণমূল কংগ্রেস একের পর এক আন্দোলন শুরু করেছে বিপ্লবদেব সরকারের বিরুদ্ধে।

কংগ্রেসকে বার্তা

কংগ্রেসকে বার্তা

মণিপুরের সভা থেকে কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন আগের সরকারের নীতি ছিল উত্তর পূর্বের রাজ্যগুলির বিষয় এড়িয়ে চলা। তারা উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের দিকে নজরই দিত না। বিজেপি সরকারের আসার পরেই উত্তর পূর্বের রাজ্যগুলির হাল ফিরেছে। উত্তর পূর্বের দিকে তাকাতে হবে না নীতি একেবারে উপড়ে ফেলে দিয়েছে বজেপি সরকার। ভোটমুখী মণিপুরে এদিন প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ২২টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উত্তর-পূর্বের রাজ্যের উন্নয়নের বার্তা

উত্তর-পূর্বের রাজ্যের উন্নয়নের বার্তা

উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীষ এদিকে আবার গতকালই মেঘালয়ের পরাজ্যপাল সত্যপল মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। তারপরেই আবার সত্যপল মালিক সাংবাদিক বৈঠক ডেকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকারের এনআরসি এবং সিএএ নিয়ে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছিল উত্তর পূর্বের রাজ্যগুলিতেই। কয়েকদিন আগে নাগাল্যান্ড আফসা বাতিলের দাবিতে সরব হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+