প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর! FTA নিয়ে বিস্তারিত আলোচনা দুজনের
ব্রিটেনের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি কুমারের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন ভারতীয় বংশদ্ভুত ঋষি। আর এরপরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপ তাঁর। যা যথে
ব্রিটেনের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেন ভারতীয় বংশদ্ভুত ঋষি। আর এরপরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনালাপ তাঁর। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মোদী।

তিনি লিখেছেন, আজ ঋষি সুনকের সঙ্গে কথা বলে খুবই খুশি। তবে এই ফোনালাপে সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার জন্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলে টুইটে লিখেছেন মোদী। পাশাপাশি ব্রিটেন এবং ভারত একযোগে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে বলেও টুইটে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি ব্রিটেন এবং ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য অর্থাৎ FTA নিয়ে আলোচনা হয়েছে বলেও প্রধানমন্ত্রী মোদী তাঁর টুইটে উল্লেখ করেছেন। অন্যদিকে মোদীর টুইটকে রিটুইট করে ধন্যবাদ জানিয়েছেন ঋষি সুনক। তাঁর টুইটে প্রধানমন্ত্রী ঋষি লিখেছেন, ভারত এবং ব্রিটেনের মধ্যে অনেক কিছুর মিল রয়েছে। আমি উৎসাহিত এই ভেবে যে আগামীদিনে বিশ্বের বৃহৎ দুই গণতন্ত্র অনেক কিছু অর্জন করতে সক্ষম হবে।
Glad to speak to @RishiSunak today. Congratulated him on assuming charge as UK PM. We will work together to further strengthen our Comprehensive Strategic Partnership. We also agreed on the importance of early conclusion of a comprehensive and balanced FTA.
— Narendra Modi (@narendramodi) October 27, 2022
আর এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ঋষি লিখছেন, আগামীদিনে নিরাপত্তা, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে কাজ করবে। বলে রাখা প্রয়োজন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ভারত সফরে এসে FTA-এর কথা বলেছিলেন। এমনকি ভারত এবং ব্রিটেন FTA নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল।
Thank you Prime Minister @NarendraModi for your kind words as I get started in my new role.
— Rishi Sunak (@RishiSunak) October 27, 2022
The UK and India share so much. I'm excited about what our two great democracies can achieve as we deepen our security, defence and economic partnership in the months & years ahead. pic.twitter.com/Ly60ezbDPg
এমনকি এই বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছিল বলেও জানা যায়। এমনকি সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসও বরিস জনসনের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। এবং এই বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছিলেন। কিন্ত্য এই মুহূর্তে ব্রিটেনে চূড়ান্ত অর্থনৈতিক সংক্ট চলছে।
এই অবস্থায় লিজের পক্ষে এই বিষয়টি নিয়ে আগে এগোনোর সাহস দেখানো সম্ভব হয়নি। তবে একাধিক স্বপ্নকে মাথায় রেখে ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন ঋষি সুনক। ।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ঋষি লিখেছেন, আগের লিজ ট্রাস সরকার বেশ কিছু ভুল করেছেন। সেই ভুল শুধরে নেওয়ার জন্যই তাঁকে নির্বাচিত করা হয়েছে। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে ঋষি ব্রিটেনের আর্থিক সংস্কারের বার্তা দিয়েছেন। তিনি দেশবাসীকে আর্থিক স্থিতিশীলতা দেওয়ার বার্তা দিয়েছেন। এখন দেখার তিনি কতটা সফল হন ভারতীয় বংশদ্ভুত এই প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications