ঐতিহ্যবাহী ড্রাম বাজিয়ে সভা শুরু প্রধানমন্ত্রীর! জেডিএস ও কংগ্রেসকে পরিবারবাদী বলে নিশানা মোদীর

চিত্রদুর্গের সভায় পৌঁছনোর পরেই প্রধানমন্ত্রী সেখানকার ঐতিহ্যবাহী ড্রাম হাতে তুলে নেন এবং তা বাজানোর চেষ্টা করেন। পরে সেখানকার জনসভায় তিনি কংগ্রেস ও জেডিএসকে নিশানা করেন। এদিন তিনি বিজয়নগর ও সিন্ধানুর হোসপেটেও জনসভা করেন। শেষে কালাবুরাগীতে রোড শো।

প্রধানমন্ত্রী বলেন, কর্নাটকের জনগণকে কংগ্রেস ও জেডিএস উভয়ের থেকেই সতর্ক থাকতে হবে। তিনি বলেন, উভয় দলই দুর্নীতিগ্রস্ত এবং পরিবারবাদের রাজনীতি করে। পাশাপাশি দুই দল সমাজে বিভাজন তৈরি করে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

চিত্রদুর্গে জেডিএস ও কংগ্রেসের পরিবারবাদকে নিশানা মোদীর
Photo Credit: ছবি সৌ:এএনআই

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের খুশি করার ইতিহাস রয়েছে। দিল্লির বাটলা হাউজে এনকাউন্টারের সময় কংগ্রেস নেতারা সন্ত্রাসবাদীদের পাশে ছিলেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আর সার্জিকাল স্ট্রাইকের সময় কংগ্রেস সশস্ত্র বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল, বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, কর্নাটকে কংগ্রেস সন্ত্রাসকে তুলে ধরতে চাইলেই বিজেপি তার পিঠ ভেঙে দিয়েছে এবং রাজ্যে তুষ্টিকরণের খেলা শেষ করেছে। তিনি বলেন, কংগ্রেস ও জেডিএস সন্ত্রাসকেই সমর্থন করতে পারে, তারা রাজ্যের উপকার করতে পারে না।

চিত্রদুর্গে জেডিএস ও কংগ্রেসের পরিবারবাদকে নিশানা মোদীর
Photo Credit: ছবি সৌ:এএনআই

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ওই দল বিশ্বাস ও গ্যারান্টি উভয়ই হারিয়েছে। সুতরাং গ্যারান্টি ছাড়া কংগ্রেসের নির্বাচনী গ্যারান্টি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। তবে এর পাল্টা কর্নাটকে কংগ্রেসের নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, এই নির্বাচন নরেন্দ্র মোদীকে নিয়ে নয়। এই নির্বাচন কর্নাটকের নির্বাচন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, কর্নাটককে উন্নত ভারতের চালিকা শক্তি বানাতে হবে। এর জন্য দরকার ডাবল ইঞ্জিন সরকার। তিনি বিজেপির নির্বাচনী ইস্তেহারকে স্বাগত জানিয়ে বলেন, বিজেপির নির্বাচনী ইস্তেহারে কর্নাটককে একনম্বর রাজ্য করার রোডম্যাপ রয়েছে।

চিত্রদুর্গে জেডিএস ও কংগ্রেসের পরিবারবাদকে নিশানা মোদীর
Photo Credit: ছবি সৌ:এএনআই

সোমবার বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর মঙ্গলবার কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিমাসে প্রত্যের পরিবারের মহিলা প্রধানকে ২০০০ টাকা করে দেওয়ার কথাও বলেছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতিও তারা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+