মোদীর সঙ্গে ফোনে কথা বাইডেনের, আলোচনায় উঠল বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি
Modi Spoke To Biden: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সে কথা নিজেই এক্স হ্যান্ডল মারফত জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদী-বাইডেনের কথোপকথনে বিশ্বের নানা বিষয় উঠে এসেছে। তাৎপর্যপূ্ণভাবে তাতে রয়েছে বাংলাদেশ ও ইউক্রেনের পরিস্থিতি।

আজই বাইডেনের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান মোদী। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হলো। আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয়ে মতের আদানপ্রদান হয়েছে। ইউক্রেনে যাতে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরে সেজন্য ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে তাঁকে জানিয়েছি।
Spoke to @POTUS @JoeBiden on phone today. We had a detailed exchange of views on various regional and global issues, including the situation in Ukraine. I reiterated India’s full support for early return of peace and stability.
— Narendra Modi (@narendramodi) August 26, 2024
We also discussed the situation in Bangladesh and…
মোদী আরও লিখেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। সেখানেও পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষার বন্দোবস্ত করা নিয়েও কথা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গিয়েছিলেন ইউরোপ সফরে। পোল্যান্ডের পাশাপাশি তিনি ইউক্রেনেও গিয়েছিলেন। দেশে ফেরার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর টেলিফোনিক কথোপকথন নিঃসন্দেহে তাৎপর্যপূপূর্ণ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর মোদীর কথা হয় মহম্মদ ইউনুসের সঙ্গেও।












Click it and Unblock the Notifications