International Yoga Day 2024: যোগের মধ্যেই লুকিয়ে শক্তি! আরও কী বললেন প্রধানমন্ত্রী মোদী
International Yoga Day 2024: যোগের মধ্যেই লুকিয়ে শক্তি! যোগাসনের মাধ্যমেই ইতিবাচক প্রভাব বিশ্বে ফেলতে পারি। আন্তর্জাতিক যোগ দিবসে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পাশাপাশি গোটা বিশ্বজুড়ে যোগ দিবস পালিত হচ্ছে। শামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
শ্রীনগরে ডাললেকে ধারে বিশেষ অনুষ্ঠানে (International Yoga Day 2024) যোগ দিয়েছেন তিনি। আর সেখানেই প্রধানমন্ত্রী যোগ মানব শরীরে কতটা প্রভাব ফেলতে পারে তা তুলে ধরেন। এমনকি বক্তব্য শেষে প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) নিজেও যোগায় অংশ নেন।

প্রধানমন্ত্রী বলেন, গত দশ বছর আগে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক যোগ (International Yoga Day 2024) দিবস উদযাপনের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের এহেন প্রস্তাবে ১৭৭টি দেশ সমর্থন করেছিল, যা নিজের মধ্যে একটি রেকর্ড। আজ প্রত্যেক কোনায় যোগ দিবস পালন করা হচ্ছে। আর শ্রীনগরে বসে অনুভব করার কথা বলেন নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, তাঁর কথায়, একাগ্রতা মানব মনে শান্তি এনে দেয়। যোগকে এখন প্রতি ক্ষেত্রে সামিল করা হচ্ছে। যোগব্যায়ামের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসে। যোগের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। যোগ একটা বিজ্ঞান বলে উল্লেখ প্রধানমন্ত্রীর।
যোগ কীভাবে রোজগারের পথ খুলে দিচ্ছে তাও এদিন তুলে ধরেন তিনি। বলেন, যোগের মাধ্যমে রোজগার হচ্ছে এখন। গোটা বিশ্ব থেকে মানুষ ভারতে যোগ শিখতে আসছে। আর তা শিখিয়ে বহু মানুষ রোজগার করছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক বছর যোগ দিবস নতুন রেকর্ড তৈরি করে। আর এই যাত্রা জারি থাকবে।
#WATCH | Srinagar, J&K: On International Day of Yoga, PM Narendra Modi says, "In the last 10 years, the expansion of Yoga has changed the perception related to Yoga...Today, the world is seeing a new Yoga economy going forward. In India, from Rishikesh and Kashi to Kerala, a new… pic.twitter.com/37xVqWtPWu
— ANI (@ANI) June 21, 2024
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় একাধিক দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে দেখা হয়, তাঁরা সবাই যোগের বিষয়ে আলোচনা করেন। আর তা বলতে গিয়ে জার্মানির মানুষ কীভাবে যোগের সঙ্গে যুক্ত তা তুলে ধরেন। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ নিয়ে চর্চার কথাও এদিন তুলে ধরেন নরেন্দ্র মোদী। তাঁর ভারতের প্রাচীন এই পরম্পরা ছোট গন্ডি থেকে বেরিয়ে আসছে। এমনকি মহাকাশচারী থেকে শুরু করে খেলাধুলোয় যোগের গুরুত্ব এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী।
#WATCH | Prime Minister Narendra Modi leads a Yoga session at Sher-i-Kashmir International Conference Centre (SKICC) in Srinagar on J&K, on International Day of Yoga. pic.twitter.com/PClCj4aUHN
— ANI (@ANI) June 21, 2024
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications