কাশ্মীরে জঙ্গি হামলা, ময়দানে নেমে পড়লেন 'ক্রাইসিস ম্যান' ডোভাল
কাশ্মীরে জঙ্গি হামলার পরপরই যখন সারা দেশ আতঙ্ক ও শোকের আবহে মূহ্যমান তখনই নিজেদের কাজ শুরু করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রী সবার আগে ফোন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত ডোভালকে।
কাশ্মীরে জঙ্গি হামলার পরপরই যখন সারা দেশ আতঙ্ক ও শোকের আবহে মূহ্যমান তখনই নিজেদের কাজ শুরু করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রী সবার আগে ফোন করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্ঠা অজিত ডোভালকে। আর তখন থেকেই বলা যায় কাজে লেগে পড়েছেন এনডিএ সরকারের ক্রাইসিস ম্যান।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আইবি ডিরেক্টর ও এনএসএ প্রধান অজিত ডোভালের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তারপরই হামলার তদন্ত এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে এনআইএ-র একটি দল কাশ্মীর পৌঁছচ্ছে। হামলার জায়গার ফরেনসিক নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তদন্তে কাশ্মীর পুলিশের হাতে যে তথ্য উঠে এসেছে তা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে।
কাশ্মীরে শুক্রবার যাচ্ছেন রাজনাথ সিং। হাসপাতালে গিয়ে আহতদের দেখে আসবেন। পরিস্থিতি খতিযে দেখবেন। কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গেও তিনি কথা বলেছেন।
অজিত ডোভাল সার্জিক্যাল স্ট্রাইকের সময় নেতৃত্বে ছিলেন। এদিনের ঘটনার পর সিআরপিএফ এর আধিকারিকদের কী করতে হবে তা বিচার কে পরামর্শ দিচ্ছেন। এরপর শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক হবে দিল্লিতে। সেখানেই পরবর্তী প্ল্যান অব অ্যাকশন নির্ধারিত হবে।












Click it and Unblock the Notifications