কংগ্রেসের 'চাণক্য'-র প্রয়াণে বিশেষ বার্তা মোদীর, 'বন্ধু' হারিয়ে শোকস্তব্ধ গান্ধী পরিবার
প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া দেশের রাজনৈতিক মহলে৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ গুরগাঁওয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ বয়স হয়েছিল ৭১ বছর৷ বর্ষীয়ান নেতার মৃত্যুতে সকাল থেকে টুইটারে শোক প্রকাশ করছেন বিভিন্ন দলের নেতা-নেত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদ প্যাটেলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ কংগ্রেসে তাঁর আবদানের কথা প্রধানমন্ত্রীর গলায়৷

কী বলেন মোদী?
টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'আহমেদ প্যাটেলজির প্রয়াণে শোকাহত৷ তিনি বছরের পর বছর ধরে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন৷ তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত ছিলেন৷ কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁর অবদান সবার মনে থাকবে৷ ওঁর পুত্র ফৈজলের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি৷ আহমেদ ভাইয়ের আত্মার শান্তি কামনা করি৷'

শোক প্রকাশ সোনিয়া গান্ধীর
তিনি ছিলেন কংগ্রেসের ক্রাইসিস ম্যানেজার৷ দল সংকটে পড়লেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আহমেদ প্যাটেল৷ সেই প্রিয় আহমেদজির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ তিনি বলেন, 'অভাব পূরণ করা যাবে না এমন একজন কমরেডকে হারালাম৷ একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই।'

যা বললেন রাহুল গান্ধী
রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেলের মৃত্য়ুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ টুইটারে তিনি লেখেন, 'এটা দুঃখের দিন৷ আহমেদ প্যাটেল ছিলেন কংগ্রেসের স্তম্ভ৷ উনি কংগ্রেসের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন৷ কঠিন থেকে কঠিন সময়েও তিনি দলের পাশে থেকেছেন৷ দলের মূল্যবান সম্পদ ছিলেন৷ আমরা তাঁকে মিস করব৷ ফৈজল, মুমতাজ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই৷'

শোক জ্ঞাপন প্রিয়াঙ্কার
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাও টুইটারে শোক প্রকাশ করেছেন৷ তিনি লেখেন, 'আহমেদজি শুধুমাত্র একজন বুদ্ধিমান ও অভিজ্ঞ সহকর্মীই ছিলেন না যাঁর কাছে আমি সবসময় উপদেশ নিতে যেতাম, তিনি এমন একজন বন্ধু ছিলেন যিনি সর্বদা আমাদের পাশে দাঁড়াতেন, অবিচল থেকেছেন, অনুগত এবং নির্ভরযোগ্য ছিলেন৷ তাঁর মৃত্যুতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল৷'

আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল
এছাড়া একাধিক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন৷ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং, রণদীপ সিং সুরযেওয়ালা, সুস্মিতা দেব, অভিষেক মনু সিংভিরা শোক প্রকাশ করেন৷ বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য ও দলের কোষাধ্যক্ষ পদে ছিলেন। ১ অক্টোবর তাঁর কোরোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৫ নভেম্বর তাঁকে গুরগাঁওয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications