শুধু কংগ্রেস নয়, সংসদে মোদীর রোষে তপ্ত হলেন মমতাও
কংগ্রেসকে এদিন বাজেট অধিবেশনের শেষ ভাষণে সংসদে দাঁড়িয়ে একেরপর এক ভাষণে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কংগ্রেসকে এদিন বাজেট অধিবেশনের শেষ ভাষণে সংসদে দাঁড়িয়ে একেরপর এক ভাষণে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৫ বছরের কংগ্রেস সরকারের শাসনের সঙ্গে তাঁর ৫৫ মাসের সরকারের তুলনা টেনে মোদী বলেন, কীভাবে তাঁর সরকার সমাজের সব স্তরের মানুষের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য কাজ করেছে তার হিসাব দেওয়ার চেষ্টা করেন।

আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে ঘুরিয়ে বিঁধেছেন মোদী। মাত্র একশো দিনের কিছু বেশি সময়ে ১১ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়েছে বলে তিনি জানান।
PM: Kuchh rajya keh rahe hain Modi ki is yojna ko nahi lenge. Arrey wahan ke kisaan se to puccho ki 6000 aana hai, lena hai ki nahi lena hai? Aapko to ek rupya dena nahi hai.Kehte hai Ayushman Bharat hum nahi lenge, apne yahan ke gareeb ki chinta karo. yeh rajneeti chalti rahegi. pic.twitter.com/psYReB5li6
— ANI (@ANI) February 7, 2019
এর আগে গরিব মানুষরা কোনও রোগ হলে তা ঢেকে রাখতেন। সামান্য পথ্য দিয়ে রোগ সারানোর চেষ্টা করতেন এবং কবে মারা যাবেন তার দিন গুনতেন। তবে এখন সেই গরিব মানুষরা স্বাস্থ্য বীমার সুবিধা পাচ্ছে। আর কিছু রাজ্য তা আটকানোর চেষ্টা করছে।
মোদীর তোপ, এভাবে কেন্দ্রের সাহায্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আগে যান, রাজ্যের মানুষকে জিজ্ঞাসা করুন তাঁরা তা চাইছেন কিনা। কৃষকদের ৬ হাজার টাকা করে সাহায্য করা হচ্ছে। সেই টাকা প্রতি বছর কৃষকরা পাবেন। তাই নিয়েও বিরোধিতা করা বিরোধীদের এদিন কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী।
মোদীর কথায়, কেন্দ্র সরকার কৃষকের সমস্যা চিরতরে সমাধানের চেষ্টা করেছে। দেশের ৮৫ শতাংশ কৃষক ছোট কৃষক। নতুন প্রকল্পের ফলে ১২ কোটি কৃষক সাহায্য পাবে। তার জন্য দশ বছরে সাড়ে ৪ লক্ষ কোটি টাকা মোদী সরকার দেবে বলেও এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন।
ঘটনা হল, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পকে কার্যত বয়কট করেছে। কৃষকদের ভাতা নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেছে। যার পাল্টা নাম না করে এদিন দিদিকে শুনিয়ে দিয়েছেন মোদী।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications