মল্লিকার্জুন খাড়গে NDA-কে ৪০০ আসন লাভের আশীর্বাদ দিয়েছেন! রাজ্যসভায় ছত্রে ছত্রে PM মোদীর নিশানায় কংগ্রেস
রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপরে জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে নিশানা করলেন। একসময় দেশকে যারা ভাগ করেছিল, তারা এখন উত্তর-দক্ষিণ বিভাজন তৈরির চেষ্টা করছে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন, তাদের চিন্তাভাবনাগুলি পুরনো হয়ে গিয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, খাড়গেজিকে তিনি (মোদী) ধন্যবাদ দিতে চান। তিনি (খাড়গে) দীর্ঘক্ষণ কথা বলেছেন। কিন্তু কীভাবে কথা বলার অনুমতি পেলেন খাড়গে প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেছেন, দু'জন বিশে কমান্ডার সেখানে ছিলেন না, তাই তিনি সুযোগ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী আরও কটাক্ষ করে বলেছেন, খাড়গেজি নিশ্চয়ই সেই গানটি শুনেছেন, আইসা মওকা ফির কাহা মিলেগা। নিজের প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশের মানুষ তাঁর কণ্ঠকে শক্তিশালী করেছে।

প্রধানমন্ত্রী মোদী মল্লিকার্জুন খাড়গেকে নিশানা করে বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে তাঁর সামনে একটি চ্যালেঞ্জ উত্থাপন করা হয়েছে যে কংগ্রেস ৪০ টি আসন পাবে না। প্রসঙ্গত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস ৪০ টি আসন পাবে না। এব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রার্থনা করছেন, যাতে কংগ্রেস ৪০ আসন সুরক্ষিত করতে সক্ষম হয়।
প্রধানমন্ত্রী এদিন ছত্রে ছত্রে কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন. দেশ কঠিন সময় থেকে বেরিয়ে এসেছে। তাঁর সরকার দেশকে সমস্যাগুলি থেকে বের করে আনতে পেরেছে। তিনি বলেন, কংগ্রেস দেশের সমস্যার বিষয়ে সচেতন ছিল, কিন্তু সেগুলির সমাধানের জন্য কিছুই করেনি। তিনি বলেন, কংগ্রেসের নেতা ও নীতির গ্যারন্টি না থাকলেও, মোদী গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস দেশের জমির একটা বড় অংশ শত্রুদের কাছে বন্ধক রেখেছে। তারাই এখন বিজেপিকে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উপদেশ দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন কংগ্রেসের কথা শোনেন, তখন তাঁর (মোদী) বিশ্বাস আরও দৃঢ় হয় যে কংগ্রেসের চিন্তাভাবনাও সেকেলে হয়ে গিয়েছে। তারা আউটসোর্স করছে।
প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, এতো বিশাল দল, যারা কয়েক দশক ধরে দেশ শাসন করেছে, তাদের পতন এমনভাবেই হয়েছে। এতে তিনি আনন্দিত নন, সহানুভূতি প্রকাশ করছেন। রোগী নিজে ডাক্তার হলে কী করবেন, প্রশ্ন করেছেন তিনি?
অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জওহরলাল নেহরু সেই সময় মুখ্যমন্ত্রীদের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন, তাতেই বোঝা গিয়েছে, তিনি যে কোনও ধরণের সংরক্ষণের বিরোধী ছিলেন। কংগ্রেস দলিত, পিছিয়ে পড়া ও আদিবাসীদের বিরুদ্ধে ছিল বলে অভিযোগ করেছেন মোদী।
#WATCH | Prime Minister Narendra Modi says "...Ek baat khushi ki rahi, unhone (Mallikarjun Kharge) jo 400 seat NDA ke liye aashirwad diya hai...aapke aashirwad mere sar aankhon par..." pic.twitter.com/LuMgiQ0QmO
— ANI (@ANI) February 7, 2024
অর্থনীতির বিষয় উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের দশ বছরের ইতিহাস দেখুন। ভারত ভঙ্গুর পাঁচ অর্থনীতির মধ্যে ছিল। আর গত ১০ বছরে ভারত শীর্ষে থাকা পাঁচ অর্থনীতির মধ্যে রয়েছে। কঠোর পরিশ্রম করে দেশকে সেখান থেকে বের করে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications