মধ্যপ্রদেশে সভা করেই দিগ্বিজয় সিংয়ের কড়া সমালোচনা নরেন্দ্র মোদীর
মধ্যপ্রদেশের মাটিতে দাঁড়িয়েই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের মাটিতে দাঁড়িয়েই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সেই ব্যক্তি যিনি ২০০৮ সালের মুম্বই হামলার পরে পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছিলেন। এদিন সেই ব্যক্তিই পুলওয়ামা হামলাকে দুর্ঘটনা বলেছেন। এই হল কংগ্রেসের মানসিকতা। এই বলে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন কং নেতা দিগ্বিজয় সিং পুলওয়ামা হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যার পরে সাংবাদিক সম্মেলন করে বিজেপি দিগ্বিজয় সহ কংগ্রেসকে কড়া আক্রমণ শানিয়েছে। সেই পথে হেঁটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কড়া আক্রমণ শানালেন কংগ্রেসকে উদ্দেশ্য করে।
মোদী বলেন, ভারত এখন সন্ত্রাসবাদী ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের জানিয়ে দিতে পেরেছে যে, এই সময় আছে, শুধরে যাও। নাহলে কোনও উপায় নেই। যদি তারপরও তা শোধরায়, তাহলে কী হাল হতে পারে, সেটাও আমরা বলে দিয়েছি।
মোদীর কটাক্ষ, এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, সেখানে জঙ্গি মরেছে। তবে ভারতে কিছু মানুষ দুঃখপ্রকাশ করছেন। বিরোধী কংগ্রেস সহ অন্যদেরই যে প্রধানমন্ত্রী মোদী নিশানা করেছেন তা আলাদা করে বলার নয়।
এর আগে আমেদাবাদে সভা করেন তিনি। সেখানেও সেনার সমালোচনা করার জন্য মোদী বিরোধীদের কঠোর সমালোচনা করেন।












Click it and Unblock the Notifications