কংগ্রেসের গরিবি হটাও স্লোগানকে কটাক্ষ! একই সঙ্গে কেরলের LDF ও UDF-কে নিশানা মোদীর
কংগ্রেস যে দারিদ্র দূরীকরণের স্লোগান দিয়েছেন, সেই কাজ তারা করেছেন। সারা দেশে তাদের (বিজেপি) কাজ সেটাই বলে দিচ্ছে। দু'দিনের কেরল সফরে গিয়ে এই ভাষাতেই কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সভা থেকে প্রধানমন্ত্রী জয়ের সংকল্পও দিয়েছেন। দু'দিনের সফর শেষে এদিনই তিনি দিল্লি ফিরেছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপি সরকারের নীতির প্রভাব সারা দেশেই পরিলক্ষিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গয় নয় বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছে। তিনি বলেন এই দেশে পাঁচ দশক ধরে কংগ্রেস দারিদ্র দূরীকরণের স্লোগান দিয়েছিল। কিন্তু বিজেপি সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছে। প্রসঙ্গত দিন কয়েক আগে নীতি আযোগের তরফে তথ্য প্রকাশ করে বলা হয়েছে, গত নয় বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন।

জয়ের ফর্মুলা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপির সংকল্প হওয়া উচিত. প্রতিটি বুথে জয় আসবে। বিজেপি যদি প্রতিটি বুথে জিততে পারে, তাহলে কেরলের নির্বাচনে জয় আসবে। এজন্য বিজেপির নেতা-কর্মীদের আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি প্রতিটি ভোটারের দিকে মনোযোগও দিতে বলেছেন।
বিজেপি কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেরলের বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-এর ট্র্যাক রেকর্ড দুর্নীতির ইতিহাসের সমার্থক। এই কথাটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
বুধবার প্রধানমন্ত্রী মোদী শক্তিকেন্দ্র ইনচার্জ সম্মেলনে দাবি করেন, বিজেপিই ভারতের একমাত্র দল, যাদের দ্রুত বৃদ্ধির ট্র্যাক রেকর্ড রয়েছে। তাদের ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি আরও বলেছেন, কেরলের মানুষ তাঁকে যে ভালবাসা ও স্নেহ দেখিয়েছে, তাতে তিনি অভিভূত। তিনি কোচিতে এবং ত্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দিরে যাওয়ার পথে পাওয়া জনগণের আশীর্বাদের কথা উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ত্রিশুরে নারী শক্তি সম্মেলনের সময় কেরল বিজেপি কর্মীদের সম্ভাবনা তিনি দেখেছেন। তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, একটি শক্তিশালী সংগঠনই বড় সম্মেলন করতে পারে।
প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে ত্রিশুরের গুরুভায়ুর শ্রী কৃষ্ণস্বামী মন্দিরে অনুষ্ঠিত অভিনেত ও প্রাক্তন সাংসদ সুরেশ গোপীর কন্যার বিবাহ অনুষ্ঠানে অংশ নেন। মঙ্গলবার কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেরল্রে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল মহঃ আরিফ খান। তারপরে তিনি সেখানে রোড শো করেন। প্রসঙ্গত গত দু'সপ্তাহের মধ্যে এটি প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় কেরল সফর।












Click it and Unblock the Notifications