ফণীর প্রভাব, মমতার পথেই নির্বাচনী সভা বাতিল করলেন মোদী
মমতা বন্দ্য়োপাধ্যায়ের পথেই হাঁটলেন নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝাড়খণ্ডের ছাইবাসায় নির্বাচনী সভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
মমতা বন্দ্য়োপাধ্যায়ের পথেই হাঁটলেন নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝাড়খণ্ডের ছাইবাসায় নির্বাচনী সভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই কারণে ঝাড়খণ্ডেই নিজের নির্বাচনী সভা বাতিল করেছেন বিজেপি সভাপতি অমিত শাহও।

ছাইবাসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা ছিল ৫ মে। সেখানেও শক্তিশালী ফণীর প্রভাব পড়ার কথা। যার রেশ রবিবার পর্যন্ত থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তাই মানুষের সুরক্ষার কথা ভেবেই প্রধানমন্ত্রী রবিবারের বদলে সোমবার অর্থাৎ ৬ মে ছাইবাসায় জনসভা করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় ফণীর জন্যই ঝাড়খণ্ডের অন্যত্র নিজের নির্বাচনী সভা বাতিল করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবেই ওই সভা তিনি কবে করবেন কিংবা আদৌ আর করবেন কিনা, তা অবশ্য বিজেপির তরফে জানানো হয়নি। ফণীর প্রভাবে ঝাড়খণ্ডের জামশেদপুরে নির্বাচনী সভা বাতিল করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণীর জন্য ৪৮ ঘণ্টায় রাজ্যের কোথাও কোনো নির্বাচনী সভা করবেন না বলে আগেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই পথে হেঁটে এবার তাঁদের নির্বাচনী সভাও বাতিল করার সিদ্ধান্তে রাজনৈতিক মহলের প্রশংসাই কুড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ।












Click it and Unblock the Notifications