চা বিক্রির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছেন! প্রধানমন্ত্রী মোদীকে তীব্র কটাক্ষ রাজ্যের শ্রমমন্ত্রীর

প্রধানমন্ত্রী দাবি করে থাকেন, তিনি ছোট বেলায় চা বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে বিরোধী শিবির বরাবরই তাঁকে কটাক্ষ করে থাকে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক।

যে ভাবে তিনি চা বিক্রি করতেন, সেইভাবেই তিনি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এমনটাই কটাক্ষ করেছেন তেলেঙ্গানার শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডি। এখানেই শেষ নয়, এই মন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে তিনি নির্মলাম্মা বলে কটাক্ষ করেছেন।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ

প্রধানমন্ত্রীকে কটাক্ষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে তেলেঙ্গানার শ্রমমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী একটা সময় চা বিক্রি করতেন। প্রথমে তিনি মুখ্যমন্ত্রী হন। পরে তিনি প্রধানমন্ত্রী হন। এখন আমাদের এতটাই দুর্ভাগ্য যে আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে বিশ্বাস করছি। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছেন। তিনি সবসময় বিক্রি করেই চলেছেন। চা বিক্রির মতো তিনি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পুরো মালিকানা এখনও সরকারের হাতেই রয়েছে।

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ

কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ

পশ্চিমবঙ্গ সরকার যেমন কেন্দ্রে বিরুদ্ধে বরাদ্দের টাকা না দেওয়ার অভিযোগ করে, তেমনই তেলেঙ্গানাও অভিযোগ করেছে। বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে মাল্লা রেড্ডি বলেছেন, তেলেঙ্গানায় শ্রমিকদের জন্য টাকা বরাদ্দ না করায় তাঁরা সমস্যার মধ্যে পড়ছেন। চলতি আর্থিক বছরে কেন্দ্রের ৪৬৩ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত মাত্রা ২২৬ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শ্রম যোগী মানধনে টাকা বরাদ্দ করেনি কেন্দ্র

শ্রম যোগী মানধনে টাকা বরাদ্দ করেনি কেন্দ্র

তেলেঙ্গানার শ্রমমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্র রাজ্যগুলিকে পেনশন স্কিমে অসংগঠিত শ্রমিকদের অন্তর্ভুক্ত করতে তালিকা পাঠাতে বলেছিল। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন এবং শ্রম বিভাগ ৪০.৮ লক্ষ অসংগঠিত শ্রমিকের একটি তালিকা পাঠিয়েছিল। কিন্তু এই প্রকল্পের অধীনে কেন্দ্রে এখনও কোনও টাকাই মঞ্জুর করেনি।

দেশের বিভিন্ন রাজ্যের শ্রমিক-কর্মচারী তেলেঙ্গানায়

দেশের বিভিন্ন রাজ্যের শ্রমিক-কর্মচারী তেলেঙ্গানায়

বিধানসভায় মাল্লা রেড্ডি বলেছেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় ৩০ লক্ষ কর্মী তেলেঙ্গানায় কাজ করছেন। তাদের সরকার এইসব শ্রমিক-কর্মচারীদের সব ধরনের সাহায্য দিচ্ছে বলে দাবি করেছেন তিনি। রাজ্য সরকার শীঘ্রই শ্রমিক কর্মচারীদের জন্য ১৪ টি নতুন ডিসপেন্সারি তৈরি করবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+