কবে থেকে ভারতে করোনা প্রস্তুতি, সার্ক দেশগুলির বৈঠকে বললেন মোদী! দিলেন নানা উপদেশ
কবে থেকে ভারতে করোনা প্রস্তুতি সার্ক দেশগুলির বৈঠকে বললেন মোদী, দিলেন নানা উপদেশ
চিনের উহান প্রদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সময় থেকে করোনা ভাইরাস মোকাবিলায় কাজ শুরু করেছিল ভারত। এদিন করোনা ভাইরাস নিয়ে সার্ক গোষ্ঠীভক্ত দেশগুলির সঙ্গে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন সাহায্যের জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারতে মোকাবিলার কাজ শুরু মধ্য জানুয়ারি থেকে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে ভিডিও কনফারেন্স করেন। সেখানে তিনি বলেন, ভারতে করোনা ভাইরাসের মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়েছে মধ্য জানুয়ারি থেকে। সেই সময় থেকেই ভারতে ঢোকার পথে স্ক্রিনিং শুরু করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

'প্রস্তুত হন, কিন্তু আতঙ্কিত হবেন না'
প্রধানমন্ত্রী এদিন বলেন, প্রস্তু হন, কিন্তু আতঙ্কিত হবেন না। সবাইকেই একসঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, প্রস্তুত হন, কিন্তু আতঙ্কিত হবেন না।

একসঙ্গে মোকাবিলাতেই সাফল্য, বলেছেন মোদী
সার্ক নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, আমাদের সবাইকে একসঙ্গে প্রস্তুত হতে হবে, একসঙ্গে কাজ করতে হবে এবং একসঙ্গে সফল হতে হবে।

ভারতের সাহায্যে খুশি মালদ্বীপ
এদিনের বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলি বলেন, মালদ্বীপ করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের সাহায্য পেয়েছে। যার জন্য ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications