Modi Lex Fridman Podcast: “সন্ত্রাসে সিদ্ধহস্ত, গোটা বিশ্ব জানে”; পডকাস্টে পাকিস্তানকে ধুয়ে দিলেন মোদী

Modi Lex Fridman Podcast: রবিবার প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পডকাস্ট। প্রায় তিন ঘণ্টা ধরে কথোপকথন হয়েছে দুই পক্ষের। জমাটি আড্ডায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের দ্বিতীয়বার মসনদে বসা থেকে শুরু করে উঠে এসেছে পাকিস্তান প্রসঙ্গও। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মোদী।

শুক্রবার হওয়া ওই পডকাস্টে নরেন্দ্র মোদী (Narendra Modi Podcast) বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আজ এই সম্পর্ক শুধু আদর্শগত পার্থ্যকের কারণে হয়নি, বরং হয়েছে পাকিস্তানের সন্ত্রাস মনোভাবের কারণে। পাকিস্তান হল সব চাপানউতোরের উৎসস্থল। শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের কাছেই মাথাব্যথার কারণ পাকিস্তান, পডকাস্টে স্পষ্টতই জানান মোদী।

Narendra Modi

এনিয়ে দ্বিতীয়বার পডকাস্টে হাজির হলেন নরেন্দ্র মোদী। এদিন মোদীকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন ফ্রিডম্যান। মোদী জানান, দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি করতে হলে আগে মানসিকতায় বদল দরকার। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে তা সম্ভবপর করে তুলতে হবে। পাকিস্তানের রাষ্ট্র পোষিত সন্ত্রাসবাদের সঙ্গে আদর্শগত পার্থক্য গুলিয়ে ফেললে চলবে না বলে ফ্রিডম্যানকে জানান মোদী।

১৯৪৭ এর দেশভাগ ও ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাস টেনে আনেন মোদী। তিনি বলেন, পাকিস্তান যা চেয়েছিল, তাই পেয়েছে। তবে পাকিস্তানের সন্ত্রাসের শিকার শুধু ভারত একা হয়নি বলেও উল্লেখ করেন মোদী।

তাঁর কথায়, "রক্তস্রোতের উপর ভর করে ও জঙ্গিদের পাঠিয়ে পাকিস্তান কী প্রমাণ করতে চায়? ওদের এই মনোভাবের কারণে ভারত একাই ভুক্তভোগী নয়। বিশ্বের যে প্রান্তেই জঙ্গি হামলা হয়, তার সঙ্গে কোনও না কোনওভাবে পাকিস্তান যোগ উঠে আসে।"

৯/১১-এর হামলার প্রসঙ্গও টেনে আনেন নরেন্দ্র মোদী। বলেন, "সেপ্টেম্বর ১১-এর হামলার মূল মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেন। কোথা থেকে তাঁর এত বাড়বাড়ন্ত হল? পাকিস্তানেই ঘাঁটি গেড়েছিল সে। গোটা বিশ্ব জেনে গিয়েছে, পাকিস্তানের মনের গভীরে সন্ত্রাসে পরিপূর্ণ। রন্ধ্রে রন্ধ্রে নাশকতা। শান্তি প্রতিষ্ঠার জন্য আমি নিজে লাহোরে গিয়েছিলাম। কিন্ত যারা পণ্যের বিনিময়ে রাষ্ট্র পোষিত জঙ্গিদের লেলিয়ে দেয়, তাদের কাছে মাথা নত করার কোনও প্রশ্নই আসে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+