'কোনও দেশই একা কোভিড চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না', বিশ্বমঞ্চে বার্তা মোদীর
'কোনও দেশই একা কোভিড চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না', বিশ্বমঞ্চে বার্তা মোদীর
কোউইন গ্লোবার মিট-এ এদিন নিদের বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের কোনও দেশই নিজের একার ক্ষমতায় করোনার মতো চ্যালেঞ্জকে হার মানাতে পারবে না। মোদী বলেন, আমাদের সকলেরই উচিত একে অপরের থেকে শেখা ও একে অন্যকে গাইড করা।

নরেন্দ্র মোদীর বার্তা
এদিন নিজের বার্তায় নরেন্দ্র মোদী বলেন, আমাদের প্রত্যেকটি দেশের শেখা উচিত একে অপরের থেকে যে কীভাবে এই পরিস্থিতি পার করা যায়। তিনি বলেন, অতিমারী শুরুর সময় থেকে ভারত সর্বদাই নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর ছিল।

একা করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়
প্রসঙ্গত, করোনার জেরে যাঁদের মৃত্যু হয়েছে,তাঁদের প্রতি এদিন নরেন্দ্র মোদী সমবদনা জানান। মোদী বলেন গত ১০০ বছরে এমন অতিমারী আগে দেখেনি বিশ্ব। তিনি বলেন অভিজ্ঞতা বলছে যে, বিশ্বে এমন কোনও দেশ নেই যারা নিজেরা করোনা পরিস্থিতি একাই মোকাবিলা করতে পারে।

কো উইন নিয়ে বার্তা
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণ। এদিন কোউইন গ্লোবাল মিট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ভারত খুবই উৎসাহিত বিশ্বের তাবড় দেশের সঙ্গে হাতে হাত রেখে করোনার বিরুদ্ধে লড়াইতে সামিল হতে।

কোন কোন দেশ এতে সামিল?
প্রসঙ্গত, বিশ্বের ৫০ টি দেশ করোনা পরিস্থিতিতে কোউইন গ্লোবাল মিটে অংশ নিয়েছে। এরমধ্যে রয়েছে কানাডা, উগান্ডা, মেক্সিকো, নাইজেরিয়ার মতো দেশ। আর বিশ্বদরবারের সেই মঞ্চেই এদিন ভাষণ দেন মোদী। এদিন দেশের ভ্যাকসিন নীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, অতিমারীর প্রথম থেকেই ভারত ভ্যাকসিন নীতিতে ডিজিটাল পদ্ধতির আশ্রয় নেয়। তিনি জানান অতিমারী রুখতে একমাত্র আশা ভ্যাকসিন।












Click it and Unblock the Notifications