দেশের জন্য যুগান্তকারী দিন, বললেন নরেন্দ্র মোদী! ইতিহাসের কালো দিন, বললেন সনিয়া গান্ধী
রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি এই কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানান।
রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি এই কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য এটি একটি যুগান্তকারী দিন। অন্যদিকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী জানিয়েছেন, দিনটি ভারতের সংবিধানের ইতিহাসে একটি কালো দিন।
|
যুগান্তকারী দিন, বললেন মোদী
নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি টুইটে বলেছেন, দিনটি যুগান্তকারী।

ইতিহাসে কালো দিন, বললেন সনিয়া
নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এদিন তিনি বলেন, দিনটি ভারতের সংবিধানের ইতিহাসে কালো দিন।

পাল্টা প্রতিক্রিয়া বিজেপির
সনিয়া গান্ধীর এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। মন্ত্রী তথা দলের গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ জাভড়েকর বলেছেন, কংগ্রেসের কাছে সবকিছুই কালো বলে মনে হয়।

মমতাকে পাল্টা দিলেন স্বপন দাশগুপ্ত, অমিত শাহ
এদিন তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও'ব্রায়েন বলেন, সরকার বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু তাদের সব প্রতিশ্রুতিও ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। নাগরিকত্ব বিল লাগু করা প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবঙ্গে এনআরসি কিংবা সিএবি প্রয়োগ হবে না। এদিন রাজ্যসভায় প্রসঙ্গটি উত্থাপন করেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান মুখ্যমন্ত্রীর বলা কথা নিয়ে। অমিত শাহ জানান, এই বিল আইনে পরিণত হলে সারা দেশেই লাগু হবে।












Click it and Unblock the Notifications