কাশ্মীর-পদ্ম- ক্রিকেটের সঙ্গে বিজেপির সংযোগ! PM মোদীর 'কাশ্মীর পরিকল্পনা'য় চোখ ধাঁধানো উন্নয়নমূলক প্রকল্প
সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরে প্রথমবার শ্রীনগরে তথা কাশ্মীরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি শ্রীনগরের বকসি স্টেডিয়ামের সমাবেশে ভাষণ দেওয়ার সময় পদ্ম ও কাশ্মীরের সংযোগের কথা বলেছেন। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের লোগোতে পদ্ম রয়েছে। লেকে পদ্ম রয়েছে আর বিজেপির নির্বাচনী প্রতীকও পদ্ম।
কাশ্মীর ও পদ্মের মধ্যে সংযোগের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, তিনি মন কি বাত অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের কথা বলেছেন। সেখানকার পরিচ্ছন্নতা, হস্তশিল্প এবং কারিগরির কথা বলেছেন। তিনি সেখানে পদ্ম সম্পর্কেও বিশদভাবে বলেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, এখানকার হ্রদের সব জায়গায় পদ্ম দেখা যায়। ৫০ বছর আগে তৈরি জম্মু ও কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামের লোগোতেও পদ্ম রয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এটা কি কাকতালীয় নাকি বিজেপির প্রতীক পদ্ম ও জম্মু-কাশ্মীরের সঙ্গে পদ্মের গভীর সম্পর্ক রয়েছে।
বকসি স্টেডিয়ামে জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এদিন স্বদেশ দর্শন প্রকল্পের অধীনে ছটি প্রকল্প দেশকে উৎসর্গ করা হয়েছে। এছাড়াও স্বদেশ দর্শন প্রকল্পের পরবর্তী ধাপও চালু করা হয়েছে। এর অধীনে জম্মু ও কাশ্মীর-সহ দেশের অন্য জায়গার জন্যও প্রায় ৩০ টি প্রকল্প শুরু করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী সেখানে প্রায় ৬৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
তিনি বলেছেন, যখন উদ্দেশ্য ভাল থাকে এবং প্রতিশ্রুতি পূরণের আবেগ থাকে, কখন ফলাফলও পাওয়া যায়। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে কীভাবে জি ২০ সম্মেলন ভালভাবে আয়োজন করা যায় তা সারা বিশ্ব দেখেছে। আজ জম্মু ও কাশ্মীরে পর্যটন সব রেকর্ড ভেঙে দিয়েছে। শুধুমাত্র ২০২৩-এ দুইকোটির বেশি পর্যটক এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী মোদী তাঁর কাশ্মীর পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীরে দুটি এইমসের কথা বলেছেন। সেখানে একটি স্মার্ট সিটি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে জম্মু ও কাশ্মীরে আরও দ্রুত উন্নয়ন হবে। প্রসঙ্গত জম্মু এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং কাশ্মীরের এইমসের জন্য দ্রুতগতিতে কাজ চলছে। পাশাপাশি সেখানে রয়েছে সাতটি মেডিক্যাল কলেজ, দুটি ক্যানসার হাসপাতাল। এছাড়া আইআইটি এবং আইআইএমের মতো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করা হয়েছে।
কাশ্মীরের জন্য দুটি বন্দে ভারত ট্রেন চলতে শুরু করেছে। শ্রীনগর থেকে সাঙ্গলদান এবং সাঙ্গলদান থেকে বারামুলা পর্যন্ত ট্রেন পরিষেবা শুরু হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications