বিভিন্ন ভাষায় 'হাউডি মোদী'-র অর্থ ব্যাখ্যা! ভারতে সবকিছু দুর্দান্ত, বললেন প্রধানমন্ত্রী
হিউস্টনের মঞ্চ থেকে মোদী ভারতের ঐক্যের বার্তা দিলেন। শ্রোতাদের তালিকায় আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ছিলেন আমেরিকার লমেকাররা।
হিউস্টনের মঞ্চ থেকে মোদী ভারতের ঐক্যের বার্তা দিলেন। শ্রোতাদের তালিকায় আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ছিলেন আমেরিকার লমেকাররা। ছিলেন আমেরিকার বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় ৫০ হাজার অনাবাসী ভারতীয়। রবিবার হিউস্টন টেক্সান ফুটবল টিমের মাঠে হওয়া এই সমাবেশে মোদী শুরু করেন কেমন আছেন বন্ধুরা বলে( Howdy my friends)।

অনুষ্ঠানের ট্যাগলাইন ছিল হাউডি মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, যদি তাঁকে এই কথাই জিজ্ঞাসা করা হয়, তাহলে তিনি বলবেন ভারতে সবকিছুই দুর্দান্ত রয়েছে।
হাউডি শব্দ বন্ধুত্বপূর্ণ অভিবাদন হিসেবে ব্যবহার করা হয়। বিশেষ করে টেক্সাস এবং আমেরিকার দক্ষিণ পশ্চিমের রাজ্যগুলিতে।
এরপরেই প্রধানমন্ত্রী এই শব্দ ভারতের বিভিন্ন ভাষায় অনুবাদ করতে শুরু করেন। সব শেষে প্রধানমন্ত্রী বলেন, সব কিছুই ভাল চলছে।
প্রধানমন্ত্রী মূলত হিন্দিতেই তাঁর ভাষণ দেন। তিনি বলেন, দেশকে তিনি একট নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বিভিন্ন ভাষা ও পরিধানে থাকা উৎসাহী সমর্থকরা মোদী মোদী স্লোগান দেন।












Click it and Unblock the Notifications