কৃষকদের উপকারের জন্যই আনা হয়েছিল! জাতীয় স্বার্থেই ৩ কৃষি আইন প্রত্যাহার, বললেন প্রধানমন্ত্রী মোদী
কৃষকদের উপকারের জন্যই তিনটি কৃষি আইন (Farm Laws) আনা হয়েছিল। এদিন এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। কৃষি আইনগুলি পাশের পরে দিল্লি সীমান্তে প্রায় একবছর বিক্ষোভ চলার পরে তা
কৃষকদের উপকারের জন্যই তিনটি কৃষি আইন (Farm Laws) আনা হয়েছিল। এদিন এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। কৃষি আইনগুলি পাশের পরে দিল্লি সীমান্তে প্রায় একবছর বিক্ষোভ চলার পরে তা প্রত্যাহার করে নেয় সরকার। তিন কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বার্থেই সেগুলিকে প্রত্যাহার (withdraw) করা হয়েছে।

ব্যাখ্যার প্রয়োজন নেই
কৃষি আইন নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের উপকারের জন্য কৃষি আইন আনা হয়েছিল। কিন্তু দেশের স্বার্থেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাই তিনি মনে করেন না, এব্যাপারে আর কোনও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। তিনি বলেছেন, ভবিষ্যতই বলে দেবে কেন এই পদক্ষেপ জরুরি ছিল। প্রধানমন্ত্রী দাবি করেছেন, তিনি সবসমই কৃষকদের উপকারের জন্য কাজ করেন, সেই কারণেই কৃষকরাও তাঁকে সমর্থন করেন।

সবসময়ই কৃষকদের হৃদয় জয়ের চেষ্টা
প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সবসময়ই কৃষকদের হৃদয় জয়ের চেষ্ট করেন। তিনি যেসব কৃষকেক খুব কম জমি আছে, তাঁদের অবস্থাটা বোঝেন। দেশের সব জায়গায় কৃষকদের মন জয় করেছেন বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। কৃষি বিল নিয়ে সরকার কি কৃষকদের সঙ্গে খোলা মনে আলোচনা করতে চায়, এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রের ওপরে ভিত্তি করেই আলোচনা হয়ে থাকে। তিনি বলেছেন, গণতন্ত্রে প্রাথমিক কাজই হল দেশের সাধারণ মানুষের সঙ্গে আলোচনা। তাঁর সরকারেও সবসময়ই সেই পথই অনুসরণ করে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

কোনও ইস্যুতেই আলোচনা থামানো উচিত নয়
কোনও প্রকল্পের পরিকল্পনা করার সময় তার সঙ্গে যুক্ত সব মানুষের কথা বলার ওপরে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সাধারণ মানুষের জ্ঞান আছে, সরকার চায় তাদের প্রতিক্রিয়া নিয়ে কাজে এগিয়ে যেতে। প্রধানমন্ত্রী বলেছেন, কোনও ইস্যুতেই আলোচনা থামানো উচিত নয়। সাধারণ মানুষ এব্যাপারে প্রধানমন্ত্রীর মত এবং তাঁর সরকারের মত জানে বলেও মন্তব্য করেছেন তিনি। বাজেট তৈরি করার আগে সরকার আলোচনা করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, পৃথিবীর সব জ্ঞান জ্ঞান বাবু এবং রাজনীতিকদের মধ্যে নেই।

কৃষি আইন তৈরি এবং প্রত্যাহার
সংসদের দুইকক্ষেই ২০২০-র সেপ্টেম্বর কৃষি আইনগুল পাশ করানো হয়েছিল। মূলত পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা ২০২০-র নভেম্বর থেকে বিক্ষোভ শুরু করেছিলেন তা প্রত্যাহারের দাবিতে। এরপর কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক নেতাদের বেশ কয়েকবার বৈঠক হয়। শেষে ২০২১-এর নভেম্বর প্রধানমন্ত্রী মোদী সংসদে জানান তিন কৃষি আইনই প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ২০২১-এর ৯ ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।












Click it and Unblock the Notifications