রাজ্যসভায় ফার্ম বিল পাশের প্রশংসা! এই বিল কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে, দাবি প্রধানমন্ত্রীর
রাজ্যসভায় ফার্ম বিল পাশের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই বিল কৃষি ক্ষেত্রে বৈল্পবিক পরিবর্তন আনবে। রাজ্যসভায় এই বিল পাশের সঙ্গে সঙ্গে কেন্দ্র কৃষিক্ষেত্রে যে সংস্কার আনতে চ
রাজ্যসভায় ফার্ম বিল পাশের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই বিল কৃষি ক্ষেত্রে বৈল্পবিক পরিবর্তন আনবে। রাজ্যসভায় এই বিল পাশের সঙ্গে সঙ্গে কেন্দ্র কৃষিক্ষেত্রে যে সংস্কার আনতে চায়, তার জন্য সব বাধা দূর হল। এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে অনুমোদন দিলেই তা আইনে পরিণত হবে।

কৃষিক্ষেত্রের জন্য প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তন চাই
প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের কৃষিক্ষেত্রের জন্য প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তন চাই। আরও ভাল সরঞ্জাম ব্যবহার করে কৃষকরা ফলন বাড়াতে সক্ষম হবে বলেও মনে করেন তিনি। দেশের কৃষকদের আশ্বস্ত করে মোদী বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী কৃষিক্ষেত্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

মধ্যস্থতাকারীদের অপসারণ
প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিক্ষেত্র থেকে মধ্যস্থতাকারীদের অপসারণের প্রয়োজনীয়তার কথা। প্রধানমন্ত্রীর অভিযোগ, বহু দশক ধরে ভারতে মধ্যস্থতাকারীরা কৃষকদের বোকা বানিয়ে চলেছে। নতুন বিল পাশে এর থেকে কৃষকরা রক্ষা পাবে বলে জানিয়েছেন তিনি।

কৃষকদের জীবনযাপন উন্নত হবে
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ফার্ম বিল পাশ হলেও, কৃষকরা ন্যুনতম সহায়ক মূল্য নিরবিচ্ছিন্ন ভাবে পেয়ে থাকবেন। তাঁর দাবি এই বিল পাশের ফলে কৃষিক্ষেত্রের পরিবর্তন এবং কৃষকদের উন্নত জীবনযাপনের লক্ষ্যে করা হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ, এই বিল পাশের ফলে কৃষকদের ন্যুনতম সহায়ক মূল্য ধাক্কা খাবে।

বাধার জেরে রাজ্যসভা মুলতুবি
বিরোধী বিভিন্ন দলের সাংসদরা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে দাবি করেন, ফার্ম বিলকে সিলেক্ট কমিটির কাছে পাঠাতে হবে। তাতে সহমত না হতে পেরে ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন।












Click it and Unblock the Notifications