যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা "বাহুবলী'! প্রত্যেককে ভ্যাকসিন নিতে আহ্বান মোদীর
যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা "বাহুবলী'! প্রত্যেককে ভ্যাকসিন নিতে আহ্বান মোদীর
যাঁরা করোনার ভ্যাকসিন (covid 19 vaccine) নিয়েছেন, তাঁরা বাহুবলী (baahubali) হয়ে গিয়েছেন। এদিন সংসদে ঢোকার আগে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। করোনা নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে তিনি মঙ্গলবার বিকেলকে নির্ধারণ করেছেন।

যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা বাহুবলী
প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন দেওয়া হয়েছে হাতে। ফলে যাঁরা তা নিয়েছেন তাঁরা বাহুবলী হয়ে গিয়েছেন, ব্যাখ্যায় বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, দেশের ৪০ কোটির বেশি মানুষ ইতিমধ্যেই বাহুবলী হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগাচ্ছেন।

করোনার প্রটোকল মানতে আহ্বান
প্রধানমন্ত্রী সবার কাছে করোনার প্রোটোকল মেনে চলারও আহ্বান করেছেন। তিনি বলেছেন, মহামারী সারা বিশ্বকে গ্রাস করেছে। সেই কারণে সংসদে এর অর্থবহ আলোচনা হোক, তাই তিনি চাইছেন।

সংসদে করোনা নিয়ে আলোচনার প্রস্তাব
সংসদের বর্ষাকালীন অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি সংসদে করোনা মহামারী নিয়ে অর্থপূর্ণ আলোচনা চান। তিনি আরও জানিয়েছেন, তিনি সব দলের নেতাদের বলেছেন, যদি তাঁরা চান তাহলে মঙ্গলবার করোনা মহামারী নিয়ে বিস্তারিত রিপোর্ট সরকার দিতে পারে। এব্যাপারে সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

তীক্ষ্ণ প্রশ্ন করুন
প্রধানমন্ত্রী সবদলের সাংসদদের উদ্দেশে আরও বলেছেন, সংসদে তবচেয়ে কঠিন এবং তীক্ষ্ণ প্রশ্ন করুন। তবে কেন্দ্রীয় সরকারকেও এর প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেন। যা গণতন্ত্রের ওপরে জনগণের আস্থা জোরদার করবে এবং উন্নয়নের গতিকে আরও জোরদার করবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications