'মাস্ক ছাড়া পাহাড়ে পর্যটকদের ভিড়' নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর, দিলেন কড়া বার্তা
'মাস্ক ছাড়া পাহাড়ে পর্যটকদের ভিড়' নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর, দিলেন কড়া বার্তা
দেশ জুড়ে করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা শুরু হয়েছে। এদিকে তারই মাঝে এদিন স্বস্তির বার্তা দিয়ে করোনায় আক্রান্তের কমতির সংখ্যা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এদিকে, তারই মধ্যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনি রীতিমতো উদ্বিগ্ন দেশের করোনা পরিস্থিতি নিয়ে। তৃতীয় স্রোতের আশঙ্কার মধ্যেই তিনি দিয়েছেন বড় বার্তা।

পাহাড়ে পর্যটকদের আনাগোনা নিয়ে বার্তা
' এটা সত্যিই যে পর্যটন বিভাগ, ব্যবসা, কোভিডের জন্য খুবই ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে। তবে আমি জোর দিয়ে বলছি মাস্ক ছাড়া পাহাড়ি এলাকাগুলিতে বিশাল সংখ্যক মানুষের জমায়েত ঠিক নয়। ' এদিন পাহাড়ের বুকে করোনা বিধি শিকেয় তুলে মানুষের জমায়েত নিয়ে মন্তব্য প্রসঙ্গে একথা বলেন মোদী।

তিন স্তরীয় ব্যবস্থা
এজিন প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে জানান যে, করোনার তৃতীয় স্রোতকে যদি আমরা না আহ্বান করি, তাহলে সে কিছুতেই আসবে না। এক্ষেত্রে মাস্ক পরা, কোভিড বিধি মানা ও অবশ্যই ভ্যাকসিন নেওয়া জরুরি। এই আচরণ থেকে মুখ ফেরানো যাবে না বলে জানান মোদী।

পাহাড়ে জমায়েত ঘিরে আতঙ্ক
প্রসঙ্গত, পাহাড়ের বুকে জমায়েত ঘিরে প্রবল আতঙ্ক দেখা দিয়েছে। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে ভয়াবহ ছবি দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে যে, হিমাচলের পার্বত্য এলাকা মানালিতে প্রচুর মানুষ জমায়েত করে স্নান করছেন। যেখানে করোনা বিধি কার্যত শিকেয় ওঠে। কারোর মুখে ছিল না মাস্ক। তারপরই মোদীর এই বার্তা নিঃসন্দেহে বড় ইস্যু।

নয়া চ্যালেঞ্জ ও সরকার
একদিকে যেমন করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা তার মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে, তেমনই নতুন স্বাস্থ্যমন্ত্রীল পদে বসা মনসুখ মান্ডিয়ার কাছে কঠোর হাতে করোনা দমনের বড় ইস্যুও রয়েছে। এই পরিস্থিতিতে একাধিক গবেষণা জানান দিয়েছে, যে করোনার তৃতীয় স্রোত অবিশ্যম্ভাবী। যার জেরে মোদীও জানিয়েছেন যে এবার থেকে করোনার স্ট্রেইনের ওপর নর রাখতে হবে।












Click it and Unblock the Notifications