করোনা থেকে বাঁচতে হলে মাস্ককে সঙ্গী করে নিন, দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

করোনা থেকে বাঁচতে হলে মাস্ককে সঙ্গী করে নিন, দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

দেশে করোন পরিস্থিতি নিয়ে ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে দেশের করোনা সংক্রমণে লাখ প্রতি মৃত্যুর পরিসংখ্যান জানতে চান তিনি। এবং করোনায় মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, একজনের মৃত্যুও কাম্য নয়। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারত বিশ্বের অনেক দেশের থেকেই ভাল অবস্থায় রয়েছে। তাই মাস্ক ছাড়া এখন বাইরে বেরোনো যাবে না। রাজ্য গুলিকে মাস্ক পরে বাইরে বেরোনোর বিষয় সুনিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

করোনা নিয়ে বৈঠক

করোনা নিয়ে বৈঠক

আজ দেশের ২১ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিিত নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে দিল্লি, কেরল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।

করোনা তথ্য যাচাই

করোনা তথ্য যাচাই

দেশের করোনা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে রাজ্য গুলির কাছে তথ্য চান প্রধানমন্ত্রী। প্রতিলাখে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা জানতে চান তিনি। করোনায় মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনায় মৃত্যু কখনও কাম্য নয়। তবু লড়াই চালিয়ে যাচ্ছে দেশ। করোনা মোকাবিলায় কোন রকম আপোস করা হবে না বলে রাজ্যগুলিকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মাস্ক জীবনের সঙ্গী

মাস্ক জীবনের সঙ্গী

করোনা সংক্রমণ মোকাবিলায় এখন নিউ নর্মালের মধ্যে পরে মাস্ক, স্যানিটাইজার। তাই বাইরে বেরোলেই মাস্ক পরাটা অভ্যাসে পরিণত করতে হবে। মাস্ক ছাড়া বাইরে বেরনোর কথা কেউ ভাববেন না। রাজ্যবাসীকে মাস্ক পরা নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যগুলিকেও মাস্ক পরা ১০০ শতাংশ সুনিশ্চিত করতে বলেছেন তিনি। তারসঙ্গে স্যানিজাইজারের ব্যবহার এবং ঘন ঘন হাত সাবান দিয়ে ধোয়া অভ্যাসে পরিণত করতে হবে বলে জানিয়েছেন তিনি।

ভারতের অবস্থা ভাল

ভারতের অবস্থা ভাল

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা অনেকটাই ভাল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলিকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারতে করোনা ভাইরাস সংক্রমণের পর সুস্থ হয়ে ওটার হার ৫০ শতাংশ-র থেকেও বেশি বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+